ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাঘ এখন ডুবে মরার পথে
বিশ্বকাপের প্রথম পর্বে প্রতিটি দল নয়টি করে ম্যাচ খেলবে। যেখানে পাঁচ ম্যাচ খেলেছে সাকিব আল হাসানের দল বাংলাদেশ। এই পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে তারা। এই যেন বাঘ ডুবে মারার হুমকি। ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট টেবিলে দশম স্থানে রয়েছে সাকিব আল হাসানের দল।
টানা ৪ ম্যাচে হেরেছে দলটি। জয়ের সন্ধানে বাংলাদেশ দল মুম্বাই ছেড়ে কলকাতায় চলে যাচ্ছে। ঐতিহাসিক ইডেন গার্ডেনে বিশ্বকাপের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। কারণ তিনি আজ দেশে ফিরেছেন।
বিশ্বকাপের উদ্দেশ্যে যখন বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে দেশ ছাড়ে ঠিক সেই সময় দলের অধিনায়ক সাকিব আল হাসান জানান বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য হচ্ছে বিশ্বকাপের সেমিফাইনাল খেলা। তবে টানা হারে সাকিব আল হাসানের সুর কিছুটা বদলালো।
আমাদের সবারই জানা আছে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে শেষ আট দল আগামী বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবং বাকি যে নয় এবং দশ নম্বর জায়গা আছে তা অবশ্যই বাছাই পর্ব খেলে তারপরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে হবে। তাই বাংলাদেশ যদি কোনভাবেই আট নাম্বারের বাহিরে থাকে তবে আগামীতে বিশ্বকাপে অংশগ্রহণ করতে হলে বাছাই পর্ব খেলে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করতে হবে।
ঠিক এই সময় সাকিব আল হাসান গণমাধ্যমকে জানান বাংলাদেশ দল সেমিফাইনাল না খেলতে পারলেও ভালো একটা অবস্থানে থেকে বিশ্বকাপ শেষ করবে। সাকিব আল হাসান আর বলেন ভালো সে অবস্থান হচ্ছে ৫ কিংবা ৬ থেকে বাংলাদেশ দল বিশ্বকাপ শেষ করবে।
যে দলের স্বপ্ন ছিল বিশ্বকাপে সেমিফাইনাল খেলার। সেই স্বপ্ন এখন শুধুমাত্র পরবর্তী বিশ্বকাপে নিজেদের জায়গা ধরে রাখার লড়াই। ঠিক এ যেন বাঘের ডুবে মরার পাঁইতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live