ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এই মাত্র পাওয়াঃ সাকিবের চোটের সর্বশেষ তথ্য জানাল বিসিবি
গত ১৩ অক্টোবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচ শেষ না করেই হাসপাতালে ছুটতে হয় তাকে। এ কারণে ম্যাচ শেষে মাঠে ছিলেন না টাইগার দলপতি। আজ সকালে জানা গেছে যে তিনি পেশী ছিঁড়েছেন।
এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। যে কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে। এই পরীক্ষার ফলাফলে কি এসেছে তা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি বোর্ড।
শনিবার রাতে বিসিবির পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্যাটিংয়ের সময় বাঁ উরুর মাংসপেশিতে টান খাওয়ায় অস্বস্তিতে থাকেন সাকিব। এরপর সে ফিল্ডিং করে এবং ১০ ওভারের কোটা পূরণ করে। ম্যাচের পর তার এমআরআই স্ক্যান করা হয়েছে, আসছে ম্যাচগুলোর আগে তার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে।'
সাকিব পরের ম্যাচে খেলতে পারবেন কিনা তা এখনো বলা যাচ্ছে না। তার চোটের অগ্রগতি বিবেচনা করে মাঠে নামার ব্যাপারে সবুজ সংকেত দেবেন ফিজিওরা। বিসিবির বিবৃতিতে বলা হয়, 'আমরা ক্লিনিক্যালি তার প্রতিদিনের অগ্রগতি মূল্যায়ন করব এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live