ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

যে একদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

২০২৩ অক্টোবর ১৩ ১৪:২৬:২১

যে একদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে চলমান বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

ইতিমধে শেষ হয়ে গেছে এই ম্যাচের টস। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিউজিল্যান্ড দলের অধিনায়ক। সেই সুবাদে বাংলাদেশকে কে আগে ব্যাট করতে হবে।

আসরের শুরুতে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা।

অন্যদিকে, বর্তমান রানার্সআপ নিউজিল্যান্ড টুর্নামেন্টে তাদের প্রথম দুটি ম্যাচ জিতেছে। ইংল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচে, নিউজিল্যান্ডরা ৮২ বল বাকি থাকতে ২৮৩ রানের লক্ষ্য স্পর্শ করে ৯ উইকেটে জিতেছিল। পরের ম্যাচে, নিউজিল্যান্ড নেদারল্যান্ডসকে ৯৯ রানে হারিয়ে তার টানা দ্বিতীয় জয় পেয়েছে।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ