ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভক্তদের জন্য হঠাৎ মিরাজের আবেগঘন স্ট্যাটাস
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে ভারতে বিশ্বকাপ শুরু হয়েছে। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েছে নিউজিল্যান্ড। আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। সেই ম্যাচে হিমাচল প্রদেশের ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম মেহেদী হাসান মিরাজ। দলের প্রয়োজনে যখন যেখানে দরকার সেখানেই নিজেকে উজাড় করে দিচ্ছেন এই অলরাউন্ডার। আফগানিস্তানের বিপক্ষে নামার আগে মিরাজ স্মরণ করলেন তার প্রথম ক্রিকেট শিক্ষক—মো. আল মাহমুদকে।
২০১৬ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মিরাজের। এর আগে বয়সভিত্তিক ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছিলেন এই স্পিন অলরাউন্ডার। ক্রিকেটীয় ক্যারিয়ার শুরুর আগে মিরাজের ছিল টানাপোড়েনের গল্প।
মিরাজ নজরে পড়েছিলেন স্থানীয় কোচ আল মাহমুদের। খুলনার খালিশপুর এলাকার কাশীপুর ক্রিকেট একাডেমির কোচ ছিলেন তিনি। যিনি মিরাজকে কোচিংয়ের পাশাপাশি খেলার সরঞ্জামাদি দিয়েও সহায়তা করেছিলেন।
তাই বিশ্বকাপের ব্যস্ততার মধ্যেও বিশ্ব শিক্ষক দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন ক্রিকেটের প্রথম শিক্ষক আল মাহমুদকে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মিরাজ তার ফেসবুকে লেখেন, ‘আমার আজকের ‘মিরাজ’ হয়ে ওঠার গল্পের শুরুটা যাঁর হাত ধরে, তিনি ‘মো. আল মাহমুদ’ স্যার। আমার ক্রিকেটীয় জীবনের প্রথম কোচ, যার হাত ধরে ক্রিকেটে আমার হাতেখড়ি। নানান সীমাবদ্ধতা অতিক্রম করে যে মানুষটা আমাকে প্রস্তুত করেছেন।’
আল মাহমুদসহ সব কোচের প্রতি শ্রদ্ধা জানিয়ে মিরাজ আরও লিখেছেন, ‘বিশ্ব শিক্ষক দিবসের এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই আল মাহমুদ স্যারসহ আমার অন্যান্য সকল কোচকে, যারা আমার পথচলার অংশ হয়ে ভালো-খারাপ প্রতিটি মুহূর্তে আমাকে সহায়তা করেছেন। সবার প্রতি কৃতজ্ঞতা।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live