ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
লিটনের নেতৃতে একাদশে যে পরিবর্তন আসতে পারে
দেশের ক্রিকেটে মাঠের চেয়ে এখন বাইরে খেলা হচ্ছে বেশি। তামিম ইকবালের অবসরের ঘটনা আড়াল করে দিয়েছে আফগানিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজটি। শেষমেষ প্রধানমন্ত্রীর নির্দেশে ২৮ ঘণ্টার মধ্যে অবসর ভাবনা থেকে সরে আসেন তামিম। এ ঘটনা ঢাকায় ঘটলেও চট্টগ্রামে জাতীয় দলের টিম হোটেলে মুহূর্তেই পৌঁছে গেছে এ বার্তা। লিটনদের ম্যাচ ফোকাসেও কড়া নাড়তে থাকে বাইরের ঘটনা। বাইরে যাই ঘটুক না কেন, সিরিজে টিকে থাকতে লিটনদের আজ আফগানিস্তানকে হারাতেই হবে।
প্রথম ম্যাচে হেরে থাকায় এই ম্যাচে হারা মানে বাংলাদেশের সিরিজ হার। বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি তাই বাঁচা-মরার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
এ ম্যাচে অধিনায়কের দায়িত্ব পড়েছে লিটস দাসের কাঁধে। সহ-অধিনায়ক থেকে অধিনায়কের দায়িত্ব পাওয়া লিটন আশ্বাস দিচ্ছেন ড্রেসিংরুমের পরিস্থিতি সবই ঠিক আছে। তিনি জানালেন, জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে তামিমের বদলি হিসেবে দলে ঢুকেছেন রনি তালুকদার। আজকের ম্যাচে তাকে দেখা যেতে পারে একাদশে। ওই একটি পরিবর্তন ছাড়া বড় কোনো পরিবর্তন নিয়ে মাঠে নামবে না বাংলাদেশ। আফগানিস্তান খেলাতে পারে তাদের প্রথম ম্যাচের একাদশই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, সেলিম সাফি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)