ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিমের বিদায়ে যা বললেন মুশফিক-রিয়াদ
একটা সময় বাংলাদেশে ক্রিকেটে ওপেনিংয়ে কোনো ভরসার নামই ছিল না। সেই আশার পালে আলো দেখিয়েছিলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শুরুতেই অবলীলায় আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরিয়ে দিতেন। এরপর তো ১৬ বছরের ক্রিকেট জীবনে টাইগারদের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ড্যাশিং এই ওপেনার।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম। এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। এদিকে তার বিদায়ের ঘোষণার পর আজ রাতে আবেগঘন বার্তা দিয়েছেন জাতীয় দলে এক সময়ের সতীর্থরা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় মুশফিকুর রহিম বলেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি। ’
এদিকে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘সব অবসরের সিদ্ধান্তই দুঃখজনক। আর তামিমের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক। এতবছর ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, অজস্র স্মৃতি আছে আমাদের একত্রে। বাংলাদেশ ক্রিকেটে তাঁর রয়েছে অসামান্য অবদান। তাঁর ভবিষ্যতের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।’
এর আগে মুস্তাফিজুর রহমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খবরটি শুনে আমি ভীষণ শকড। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না! আমি সব সময় আপনার দিক-নির্দেশনা, আমার কাঁধে আপনার সহযোগিতার হাত খুব মিস করবো তামিম ইকবাল ভাই’।
ওপেনিংয়ে তামিমের এক সময়ের সঙ্গী সৌম্য সরকার লিখেছেন, ‘বিদায় বলা আমাদের জীবনের একটা অংশ এবং এটা নিয়ে আমরা দুঃখিত না হই। বরং ভালো স্মৃতিগুলোকে ধারণ করে সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আমাদের সঙ্গে অসংখ্য স্মৃতি রেখে আপনি চলে যাচ্ছেন। আপনাকে আমাদের প্রত্যেকে মিস করবে। নতুন গন্তব্যে আপনার যাত্রা শুভ হোক। সবকিছুর জন্য ধন্যবাদ ভাই’।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)