ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিমের বিদায়ে যা বললেন ‘হবু অধিনায়ক’ লিটন
এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিসিবির বেশ কিছু সূত্র জানাচ্ছে- তামিম ইকবালের অনুপস্থিতিতে চলতি আফগানিস্তান সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন কুমার দাস। সিরিজের মাঝপথে আজ হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তামিম। তার বিদায়ে স্মৃতিকাতর হয়ে পড়েছেন ইতোমধ্যেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া লিটন।
সোশ্যাল মিডিয়ায় সদ্য সাবেক হওয়া তামিমের ওপেনিং পার্টনার লিটন লিখেছেন, ‘আমরা একসঙ্গে ব্যাট করেছি, ড্রেসিংরুম শেয়ার করেছি।
একসঙ্গে অনেক স্মৃতি আছে। বিশ্বাস করতে পারছি না যে, আপনি আর বাংলাদেশের হয়ে খেলবেন না। আপনাকে খুব মিস করব ভাই। আপনার ভবিষ্যত জীবনের জন্য শুভকামনা’।
লিটনকে নিয়ে ভবিষ্যত পরিকল্পনাও করছে বোর্ড। আজ তামিমের অবসর ঘোষণার পর বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুস তেমনই ইঙ্গিত দিলেন, ‘সামনে যেহেতু বিশ্বকাপ আছে, এটিও মাথায় রাখতে হবে আমাদের। তবে সহঅধিনায়ক হিসেবে লিটনের ওপর আস্থা রাখতে যাচ্ছে বোর্ড। আর বিশ্বকাপ অধিনায়কের ব্যাপারটি এই সিরিজশেষে বোর্ড সভার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)