ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিম ইস্যুতে রাতে জরুরি সভা ডেকেছে বিসিবি
হুট করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।
তামিমের এমন আকস্মিক বিদায়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট। কারণ তামিমকে অধিনায়ক রেখেই চলতি বছরের এশিয়া কাপ ও বিশ্বকাপ পরিকল্পনা করেছিল বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। সব পরিকল্পনায় যেন জল ঢেলে দিল তামিমের অবসর। এবার হয়তো নতুন করে ছক আঁকতে হবে হাথুরুসিংহকে।
তাই তামিম ইস্যুতে পরবর্তী সিদ্ধান্ত নিতে আজ (বৃহস্পতিবার) রাত ১০টায় জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সভাতেই বিসিবিকে তামিমের শূন্যস্থান পূরণ করতে হবে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য তামিম ছিলেন নিয়মিত অধিনায়ক। আকস্মিক অবসরের কারণে অধিনায়কের পদটি এখন ফাঁকা। যেহেতু এই সিরিজে লিটন দাস তামিমের ডেপুটি, তাই সহ-অধিনায়ক হিসেবে লিটনের ওপরই আস্থা রাখতে যাচ্ছে বোর্ড। অন্তত ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের কথায় এমন ইঙ্গিতই মিললো। আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে অধিনায়কের নাম জিজ্ঞাসা করতেই জালাল ইউনুস বলেন, 'আমাদের সহ-অধিনায়ক তো লিটনই।'
বিসিবি থেকে তামিমকে এখনই অবসর না নেওয়ার জন্য অনুরোধ করা হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলে বিশ্রাম নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে তামিম তার সিদ্ধান্তেই ছিলেন অটল।
তামিমের অবসরের বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'সকালে আমি তার সঙ্গে কথা বলেছি। তাকে অবসর না নেওয়ার অনুরোধ করেছি। বলেছি, তুমি এই সিদ্ধান্ত নিও না। দরকার হলে পরে চিন্তা করো। এই সিরিজটা খেলে বিশ্রামে যাও। ব্যথাটা (কোমরের ইনজুরি) ঠিক করো। এরপর বিশ্বকাপের জন্য রেডি হও।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)