ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
তামিমকে নিয়ে আবেগঘন পোস্ট তাসকিন-মিরাজদের
হুট করেই সংবাদ সম্মেলন ডেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। বুধবার আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দিয়েছেন দেশসেরা এই ওপেনার।
তামিমের এমন আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কেউ কেউ তামিমের সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও এমন বিদায় মেনে নিতে পারছেন না অনেকেই।
বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজের প্রোফাইল পিকচার পরিবর্তন করেন তাসকিন, তামিমের সঙ্গে একটি ছবি প্রোফাইল পিকচার হিসেবে দিয়েছেন। ছবির ক্যাপশনে তাসকিন লিখেছেন, 'আপনার সঙ্গে যাত্রাটা অনেক লম্বা, মাঠ ও মাঠের বাইরে আপনার সঙ্গে রয়েছে অনেক মুহূর্ত ও স্মৃতি। ভাই ও অধিনায়ক হিসাবে আপনি আমাদের যে সমর্থন দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমরা আপনাকে মিস করব তামিম ভাই।'
দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, 'কান্নাভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, এভাবে বিদায় জানাবেন কখনও ভাবতে পারিনি। আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি। কী বলবো ভাই, কিছু বলার ভাষা নাই। শুভকামনা আপনার জন্য সবসময় ভাই।'
মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'বাংলাদেশের হয়ে ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান করা জীবন্ত কিংবদন্তি! আমি তামিম ভাইয়ের কাছ থেকে খেলা এবং জীবন সম্পর্কে অমূল্য শিক্ষা পেয়েছি। এবং আমি আপনার অটল সমর্থন, বিশ্বাস এবং উৎসাহের জন্য চিরকাল কৃতজ্ঞ। আপনাকে সবসময় মিস করবো তামিম ভাই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)