ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘আমাকে নিয়ে বেশি গুতাগুতি করিয়েন না’, অনুরোধ তামিমের
অধিনায়ক হয়েও সিরিজের মাঝে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল। ঘোষণা দিতে গিয়ে গলা ধরে এলো তার, চোখ ভিজল কান্নায়। ‘হুট’ করে তিনি এভাবে অবসর নেওয়ায় নানান প্রশ্ন ওঠা স্বাভাবিক।
কোচ চন্ডিকা হাথুরুসিংহে আবার ‘হেডমাস্টারি’ করেছেন কিনা। টিম ম্যানেজমেন্টের হস্তক্ষেপ আছে কিনা। শতভাগ ফিট না হয়েও তামিম ম্যাচ খেলায় ‘পেশাদারিত্ব’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সেটা তাকে আঘাত করেছে কিনা।
তামিমের অবসর নিয়ে এমন অনেক প্রশ্ন উঠছে, উঠবে। কেন অবসর, কী কী কারণ; এসব নিয়ে কাঁটাছেড়া হবে। তবে হোটেলে সাজানো অবসরের ‘আনকোরা’ মঞ্চে ‘কেন, কী কী হতে পারতো’ এসব প্রশ্ন না তোলার, অবসর নিয়ে ‘গুতাগুতি’ না করার এবং তার অবসরকে সম্মান জানানোর অনুরোধ করেছেন দেশ সেরা ওপেনার তামিম।
তিনি বলেছেন, ‘আশা করি, আপনারা এই পরিস্থিতিটা সম্মান জানাবেন। এতো বছর খেলেছি, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত সহজ ছিল না। অনুরোধ করবো, যারা সামনে ক্রিকেট খেলবে তাদের নিয়ে ভালো-খারাপ লিখবেন, তবে স্ট্রিক অন ক্রিকেট (ক্রিকেটের মধ্যে থেকে)। বাউন্ডারি ক্রস করবেন না। ভালো না খেললে সমালোচনা করবেন। কিন্তু মাঝে-মধ্যে বাউন্ডারি ক্রস হয়ে যায়। সাপোর্ট দ্য টিম, এটা গুরুত্বপূর্ণ।’
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেই অবসর নিয়েছেন তামিম। সিরিজের এখনও দুটো ম্যাচ বাকি আছে। তার অবসর নিয়ে বেশি ঘাটাঘাটি না করে দলের প্রতি ফোকাস রাখার অনুরোধ করেছেন দেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে রান করা এই ওপেনার, ‘আমার এটা নিয়ে বেশি গুতাগুতি করিয়েন না। কেন, কী কী হতে পারতো না পারতো এসব। সামনে দুটো ম্যাচ আছে, মেজর দুটো টুর্নামেন্ট (এশিয়া কাপ, বিশ্বকাপ) আছে। ফোকাস অন দ্য টিম।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)