ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কোমরের ইনজুরি শতভাগ ফিট না হলেও খেলবেন তামিম
কোমরের ইনজুরির জন্য আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে খেলেননি তামিম ইকবাল। ওয়ানডে সিরিজের আগে অবশ্য পুরোপুরি সুস্থ হননি বাংলাদেশের অধিনায়ক। যদিও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে থেকেই খেলবেন তামিম।
সাগরিকার কোল ঘেষা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার (৪ জুলাই) দিন পুরো দল যখন অনুশীলনে তখন বিশ্রাম নিচ্ছিলেন তামিম। যদিও এদিনের প্রেস কনফারেন্সে উপস্থিত হন বাংলাদেশের অধিনায়ক।
তামিম বলেন, ‘আমি অবশ্য কালকের জন্য (প্রথম ওয়ানডে) অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়া ভালো। তবে এটা বলবো না পুরোপুরি শতভাগ (ফিট আছে)। কালকে খেলার পর বুঝতে পারব কি অবস্থা। এখন পর্যন্ত (যেটা) আমি আগামীকাল খেলব।’
মূলত এই ম্যাচে মাঠে নামার মাধ্যমে নিজের অবস্থান সম্পর্কে আরও পরিষ্কার ধারণা নিতে চান তামিম। সংবাদ সম্মেলনের শেষ দিকে এই ব্যাপারে আবারও কথা বলেন তিনি।
তামিম আরও বলেন, ‘আমি দেখতে চাই আমি কতটুকু মানিয়ে নিতে পারছি, আর পারছি না। কিন্তু আমি এমন কাজ করবো না যাতে দল ভুক্তভোগী হয়। আমি সবসময় বলি ব্যক্তি খেলোয়াড় থেকে দল সবচেয়ে আগে। এখন মনে হচ্ছে আমি আগামীকালের জন্য প্রস্তুত।’
‘খেলার সময় যদি অনুভব করি, আমি প্রস্তুত না অথবা ঝুঁকি হতে পারে এমন কিছু তাহলে আমি ও মেডিকেল বিভাগ মিলে সিদ্ধান্ত নেব। এখন আমি ফিট আগামীকালের জন্য, দেখা যাক কী হয়।’
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের আগে কোমরে ব্যথা নিয়ে অনুশীলনে এসেছিলেন তামিম। ব্যাটিংয়ে সেদিন ৩০ মিনিটের বেশি সময় দেননি এই ওপেনার। নকিংয়ে বেশিরভাগ শট ফ্রন্ট ফুটে খেলেন তিনি।
বাড়তি কোন কিছু করতে দেখা যায়নি এই ওপেনারকে। জানা গেছে, তাকে অস্বস্তিতে ফেলতে পারে এমন ধরণের কোনও ব্যাটিংই করেননি তামিম। এরপর টেস্ট চলাকালেও মিরপুরে দুদিন অনুশীলন করেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)