ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
নাগরিকত্ব পেলেও ইংল্যান্ডের হয়ে খেলতে চান না এই পেসার
২০২০ সালের ডিসেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মোহাম্মদ আমির। সে সময় বোর্ড ও কোচিং স্টাফদের বিরুদ্ধে 'মানসিক অত্যাচারের' অভিযোগ এনেছিলেন তিনি।
এমনকি কোচ হিসেবে মিসবাহ উল হক ও ওয়াকার ইউনিস এবং পিসিবি চেয়ারম্যান হিসেবে রমিজ রাজা চলে গেলে আবারও জাতীয় দলে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তাদের কেউই নেই এখন পিসিবিতে। তবে আমিরের ফেরা হচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেটে।
জানা গেছে ২০২৪ সালের মধ্যেই যুক্তরাজ্যের নাগরিকত্ব পাবেন আমির। কারণ তার স্ত্রী নারজিস খান যুক্তরাষ্ট্রের নাগরিক। সেই সঙ্গে দেশটিতে তিনি আইনজিবি হিসেবেও কর্মরত আছেন। সেই সূত্রেই যুক্তরাজ্যের নাগরিকত্ব পেতে চলেছেন এই পেসার।
যুক্তরাজ্যের নাগরিকত্ব পেলে আমিরের জন্য খুলে যেতে পারে ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগও। খেলতে পারবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল)। তবে আমির সম্প্রতি জানিয়েছেন, নাগরিকত্ব পেলেও ইংল্যান্ডের হয়ে খেলতে চান না তিনি।
আরও যেহেতু এক বছর হাতে আছে। তাই আইপিএলে খেলবেন কিনা সেটা নিয়েও তিনি কিছু ভাবেননি। এখনও যুক্তরাজ্যের পাসপোর্ট হাতে না পাওয়ায় আগামী বছরের আইপিএল নিয়ে ভাবতে চান না পাকিস্তানের এই পেসার।
নিজের লক্ষ্যের কথা জানিয়ে আমির বলেন, 'প্রথমত, আমি ইংল্যান্ডের হয়ে খেলব না। আমি পাকিস্তানের হয়ে খেলেছি। দ্বিতীয়ত (আইপিএল), আরও এক বছর আছে। সেই সময় কি পরিস্থিতি থাকে সেটা দেখতে হবে। আমি সব সময়ই বলেছি আমি ধাপে ধাপে এগোতে চাই।'
ভাবনার কথা ভবিষ্যতের ওপর ছেড়ে দিয়ে আমির বলেছেন, 'আমরা জানি না কাল কি ঘটবে এবং আমি সেখানে ২০২৪ আইপিএল নিয়ে কি ভাবব। আমি যখন নিজের পাসপোর্ট পাবো... যেটাই সেরা সুযোগ হবে এবং আমি সেটাই লুফে নেব। আমি সেটা নিতে চাই।'
যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে আইপিএলে খেলার ঘটনা একটাই রয়েছে। সেটা আজহার মাহমুদের। আমির যুক্তরাজ্যের নাগরিকত্ব পেলেও আইপিএলে খেলবেন কিনা সেটার জন্য অপেক্ষা করতে হচ্ছে এই মিলিয়ন ডলার লিগের আগামী আসর পর্যন্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)