ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিপিএলে নতুন গন্তব্যে সফল সাকিব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত দুই আসরে ফরচুন বরিশালে খেলেছিলেন সাকিব আল হাসান। বিপিএলের অষ্টম আসরে বিশ্বসেরা এই অলরাউন্ডারের নেতৃত্বে ফাইনাল খেললেও কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ১ রানে হেরে শিরোপার স্বাদ নেওয়া হয়নি বরিশাল ফ্রাঞ্চ্যাইজির। এরপর শিরোপার মিশনে টুর্নামেন্টের গেল আসরে বেশ শক্তিশালী দল বানালেও এলিমিনেশন রাউন্ড থেকেই বাদ যেতে হয় সাকিবদের।
হারের পরপরই সাকিবের অধিনায়কত্ব নিয়ে ফ্র্যাঞ্চাইজি থেকে প্রশ্ন তোলা হয়। আর বিষয়টিকে খুব একটা ভালোভাবে নেননি টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি দলপতি।
গুঞ্জন ছিল, আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠেয় বিপিএলের দশম আসরে নতুন কোনো দলে দেখা যেতে পারে সাকিবকে। এবার সেটাই সত্যি হলো। বিপিএলের আসন্ন আসরে রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।
মালিকপক্ষের সঙ্গে মন কষাকষির কারণেই নাকি আগামী আসরের রিটেইন ক্রিকেটারের তালিকায় সাকিবকে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি।
তবে এবারই প্রথম না, এর আগেও রংপুর রাইডার্সে খেলেছেন সাকিব। ফের বসুন্ধরা গ্রুপের ফ্র্যাঞ্চাইজিতে ফিরলেন দেশসেরা এই ক্রিকেটার। দুই বছরের চুক্তিতে সাকিবকে দলে ভিড়িয়েছে রংপুর। এক্ষেত্রে আগামী ২০২৪ ও ২০২৫ আসরে রংপুরের জার্সিতে তাকে দেখা যেতে পারে। রংপুর রাইডার্সের দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বিপিএলের সবচেয়ে সফল ক্রিকেটারদের মধ্যে একজন সাকিব। বিপিএলে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক সাকিব পাঁচটি ফ্রাঞ্চ্যাইজির হয়ে ১০০ ম্যাচ খেলেছেন। ৯৭ ইনিংসে ২৭ দশমিক ৪৬ গড় ও প্রায় ১৪০ স্ট্রাইকরেটে করেছেন দুই হাজার ১৪২ রান।
অন্যদিকে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় শীর্ষে আছেন সাকিব। ১০০ ইনিংসে ৬ দশমিক ৫২ ইকোনোমিতে বাঁ-হাতি এই স্পিনারের শিকার ১৩২ উইকেট। এ ছাড়া একবার ৫ উইকেট ও চারবার ৪ উইকেট করে নিয়েছেন দেশসেরা এই ক্রীড়াবিদ।
এদিকে বিপিএলের দশম আসরে নতুন একটি দল বাড়ানোর পরিকল্পনা রয়েছে বোর্ডের। রাজশাহী থেকে একটি দল আসতে পারে বলে জানিয়েছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)