ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারত শক্তিশালী স্কোয়াড নিয়ে বাংলাদেশে আসছে
ভারতের বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করেছে। কোনো দলেই জায়গা পাননি রিচা ঘোষ, রাজেশ্বরী গায়কোয়াড়। বাংলাদেশে আসছেন অনেক তারকা ক্রিকেটার।
রিচা ঘোষের মতো রাজেশ্বরী গায়কওয়াড়, শিখা পান্ডে, রেণুকা সিং ঠাকুর এবং রাধা যাদবও ওডিআই এবং টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েছেন। কয়েকজন তারকার পাশাপাশি দলে জায়গা পেয়েছেন নতুন ক্রিকেটাররাও।
স্কোয়াডে নতুন মুখ হিসেবে রয়েছেন উইকেটরক্ষক উমা ছেত্রী, রাশি কানোজিয়া, আনুশা বেরেদি এবং মনু মানি। তাদের মধ্যে প্রথমবার ভারতীয় দলে ডাক পেয়েছেন উমা ছেত্রী। ঘরোয়া ক্রিকেটে ব্যতিক্রমী পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের দরজা খুলে দেন তিনি।
আগামী ৬ জুলাই বাংলাদেশে প্রবেশ করবে ভারতীয় দল। ৯ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৩ জুলাই। ওডিআই সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৯ ও ২২ জুলাই। সব ম্যাচের ভেন্যু মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
ভারত টি-টোয়েন্টি স্কোয়াড: হরমনপ্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, ইয়েস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী (উইকেটরক্ষক), আমান জোত। এস মেঘান, পূজা ওয়েস্ট্রিটার, মেঘনা সিং, অঞ্জলি সারওয়ানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা ব্রিদি, মনু মুনি।
ভারত ওডিআই স্কোয়াড: হারমান প্রীত কর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেজ, ইয়েস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), হারলিন দেওল, দেবিকা বৈদ্য, উমা ছেত্রী (উইকেটরক্ষক), আমান জোত কর। , প্রিয়া পুনিয়া, পূজা ভেস্ট্রিটার, মেঘনা সিং, অঞ্জলি সারওয়ানি, মনিকা প্যাটেল, রাশি কানোজিয়া, আনুশা ব্রিদি, সুনিয়া রানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)