ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সাকিবের থেকে প্রথম ঈদ সালামি পেয়ে ধন্য ও সম্মানিত হৃদয়
বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদ পালন করতে জাতীয় দলের ক্রিকেটাররা নিজ নিজ এলাকাতে ছিলেন। তবে শনিবার সবাই একত্রিত হয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে সিরিজকে সামনে রেখে আজ চট্টগ্রামের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল।
এদিন ঢাকা ছাড়ার আগে তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের থেকে ঈদ সালামি পেয়েছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার তাওহিদ হৃদয়। নিজের ফেসবুকে সেই ছবি প্রকাশ করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। সাকিবের কাছ থেকে ঈদ সালামি হিসেবে এক হাজার টাকার নোট পান তরুণ বাংলাদেশি ক্রিকেটার তাওহিদ হৃদয়।
সাকিবের কাছ থেকে সালামি পেয়ে উচ্ছ্বসিত তরুণ এই ব্যাটার। ছবিতে দেখা যায়, সাকিবের কাছ থেকে প্রাণবন্ত হাসিতে সালামি গ্রহণ করছেন হৃদয়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'কিংবদন্তি সাকিব আল হাসান ভাইয়ের কাছ থেকে ঈদের সালামি পেয়ে ধন্য ও সম্মানিত বোধ করছি! তার উদারতার কোনো সীমা নেই এবং তার আতিথেয়তা আমাকে আনন্দিত ও কৃতজ্ঞ করেছে। এই ঈদ সবার জন্য সুখ ও আশীর্বাদ নিয়ে আসুক।'
বরাবরের মত এবারের ঈদেও আলোচনায় ছিলেন সাকিব। ঈদে পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি করেছেন অলরাউন্ডার। রিকশায় চড়েছেন স্ত্রীকে নিয়ে, চা খেয়েছেন টং দোকানে। সবকিছুর মাঝে জুনিয়র ক্রিকেটারদের ঈদ সালামি দিতেও ভোলেননি সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)