ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি আসার দিন চূড়ান্ত
ভারতের মাটিতে আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। আজ মঙ্গলবার (২৭ জুন) বিশ্বকাপকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসি। ১০০ দিনের কাউন্টডাউনের পাশাপাশি আজ থেকে শুরু হচ্ছে বিশ্বব্যাপী বিশ্বকাপের ট্রফি ট্যুরও। আগামী ৭ আগস্ট বাংলাদেশ ভ্রমণে আসবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি।
আজ বিশ্বকাপের সূচি ঘোষণার সঙ্গে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ট্রফিও উন্মোচিত হয়েছে। মোট ১৮টি দেশে ট্রফি ভ্রমণের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। ভূপৃষ্ঠ থেকে ১ লাখ ২০ হাজার ফুট উপরে স্ট্রাটোস্ফিয়ার থেকে ট্রফিটি আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেমে আসে।
বিশ্বকাপ ট্রফিটি ২৭ জুন থেকে ১৪ জুলাই আয়োজক দেশ ভারতে অবস্থান করবে। বিশ্ব ভ্রমণ শেষে ৪ সেপ্টেম্বর ভারতে ফিরবে ট্রফিটি। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আগামী আগস্টের ৭ তারিখে বাংলাদেশে আসবে বিশ্বকাপ ট্রফি। তিন দিন প্রদর্শন শেষে ৯ আগস্ট বাংলাদেশ থেকে কুয়েত যাবে ট্রফি।
আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকায় অবস্থান করবে বিশ্বকাপের ট্রফি। সেখান থেকেই ৪ সেপ্টেম্বর আয়োজক দেশ ভারতে ফিরবে সোনালি ট্রফিটি। আগামী ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে পাঞ্জাবের ধর্মশালায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live