ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দিন তারিখ ঘোষণা
শেষেমেশ ওয়ানডে বিশ্বকাপের সূচান্ত সূচি ও ভেন্যু ঘোষণা করেছে ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। আসন্ন বিশ্বকাপের একশ দিনের ক্ষণগণনা শুরুর দিনে ঘোষণা করা হয় এবারের বিশ্বকাপের সূচি। জানা যায় যে আগামী ৫ অক্টোবর আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ২০২৩। ১৯ নভেম্বর ফাইনাল ম্যাচও খেলা হবে সেখানেই।
মঙ্গলবার (২৭ জুন) আইসিসির পক্ষ থেকে ঘোষিত হয়েছে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। নয়াদিল্লিতে পাঁচ তারকা হোটেলে গৌরব কাপুরের সঞ্চালনায় শুরু হয় বিশ্বকাপের সূচি ঘোষণার অনুষ্ঠান। পরে তিনি মঞ্চে ডেকে নেন আইসিসির সিইও জিওফ ও বিসিসিআই সচিব জয় শাহকে।
বিশ্বকাপের ১৩তম আসরে অংশ নিবে ১০টি দল। আগেই আটটি দল নির্ধারণ হয়ে গেছে। অপেক্ষা আরও দুইটি দলের। আট দল হলো, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এ ছাড়া বাছাই পর্ব শেষে জানা যাবে বাকি দুই দলের নাম।
ভারতের আহমাদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মুখোমুখি হবে রানার্সআপ নিউ জিল্যান্ডের। স্বাগতিক ভারত ৮ অক্টোবর চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ১৫ অক্টোবর আহমাদাবাদে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে বড় ও হাইভোল্টেজ ম্যাচ, ভারত-পাকিস্তানের ম্যাচ।
১০ দল প্রত্যেকে একে অন্যের সঙ্গে লড়বে রাউন্ড রবিন ফরম্যাটে। শীর্ষ চারটি দল নিয়ে সেমিফাইনাল হবে ১৫ ও ১৬ নভেম্বর, ভেন্যু মুম্বাই ও কলকাতা। ফাইনাল ১৯ নভেম্বর আহমাদাবাদে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live