ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারত সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
ঘরের মাঠে ভারতের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য নারী দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০ সদস্যের এই স্কোয়াড থেকেই মূল দল বাছাই করা হবে। আগামী ৩০ জুনের মধ্যেই তাদের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে বলা হয়েছে। তবে ১ জুলাই থেকে প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু হবে।
আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সাদা বলের সিরিজ খেলতে আগামী জুলাইয়ে ঢাকায় আসবে ভারতীয় নারী দল।
এই সিরিজের সবগুলো ম্যাচই হবে শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এর মধ্য দিয়ে প্রায় ১১ বছর পর ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে মেয়েদের আন্তর্জাতিক ম্যাচ ফিরতে যাচ্ছে। সবশেষ ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে এই মাঠে খেলেছিল বাঘিনীরা।
সূচি অনুযায়ী, সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুলাই ঢাকায় পা রাখবে ভারতীয় দল। সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো মাঠে গড়াবে ৯, ১১ ও ১৩ জুলাই। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
দুইদিন বিরতি দিয়ে মাঠে গড়াবে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের ওয়ানডে সিরিজ। আগামী ১৬ জুলাই শুরু হবে ওয়ানডে সিরিজ, সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৯ ও ২২ জুলাই। সকাল সাড়ে ৯টা থেকে মাঠে গড়াবে ওয়ানডে ম্যাচগুলো।
এতে ফ্লাডলাইটের আলোর না, বরং দিনের আলোতেই হবে সবগুলো ম্যাচ। আর এর মধ্য দিয়ে মিরপুরে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সিরিজ খেলার আক্ষেপ ঘুচবে লাল-সবুজের নারী দলের। ১৭ দিনের সফরে ছয়টি ম্যাচ খেলে ২৩ জুলাই দেশে ফিরে যাবে ভারতীয়রা।
একনজরে বাংলাদেশের প্রাথমিক দল :
নিগার সুলতানা জ্যোতি, সোবহারা মোস্তারি, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী, ঋতু মণি, সালমা খাতুন, শামিমা সুলতানা, ফারজানা হক পিঙ্কি, ফাহিমা খাতুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live