ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘ওয়ানডে বিশ্বকাপে শিরোপার দাবিদার বাংলাদেশ’
বর্তমানে বাংলাদেশ নারী দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন হাশান তিলকারত্নে। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী দলের সদ্স্য ছিলেন তিনি। সেবারের শ্রীলঙ্কা দলের সঙ্গে এবারের বাংলাদেশ দলের মিল রয়েছে বলে মন্তব্য করেন নারী দলের প্রধান এই কোচ। একই সঙ্গে তিনি জানান, দল হয়ে খেলতে পারলে ওয়ানডে বিশ্বকাপ জেতার সামর্থ্য রয়েছে বাংলাদেশের।
ভারত সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ নারী দল। রোববার (২৫ জুন) অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিলকারত্নে। তিনি বলেন, ‘অবশ্যই বাংলাদেশ ফাইনালে যেতে পারে। আপনি যদি দলে থাকা ক্রিকেটারদের নাম দেখেন তাহলে তারা শিরোপার অন্যতম দাবিদার। বিশ্বকাপ জেতার সব রসদ বাংলাদেশের রয়েছে, শুধুমাত্র কেবল তাদের নিজেদের ভেতর বিশ্বাস আনতে হবে। একে অন্যকে সমর্থন যোগাতে হবে।’
১৯৯৬ বিশ্বকাপের কথা স্মরণ করে নারী দলের প্রধান কোচ আরও বলেন, ‘১৯৯৬ সালে উপমহাদেশে খেলা হয়েছিল, যা আমাদের সাহায্য করেছে। ওই সময় আমরা এখনকার বাংলাদেশের মতো দল হিসেবে খুব অভিজ্ঞ ছিলাম। বাংলাদেশে বেশ কয়েকজন বিশ্বমানের খেলোয়াড় আছে। তারা যদি একত্রে বিশ্বাস করে তাহলে তারা বিশ্বকাপ জেতার দিকে ছুটে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘ক্রিকেট সবসময়ই অনিশ্চয়তার খেলা। ১৯৯৬ সালে আমরা বিশ্বকাপ জিতব কেউ সেটা ভাবেনি। কিন্তু যেটা হচ্ছে নিজেদের খেলাটা খেলতে পারা। অভিজ্ঞ ও তরুণরা আছে, তারা যদি একসঙ্গে খেলতে পারে, কন্ডিশন সম্পর্কে ধারণা রাখে, একে অন্যকে বোঝে তাহলে বিশ্বকাপ জেতা সম্ভব।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live