ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিপিএলের দিন তারিখ ঘোষণা
চলতি বছরের শেষেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর শুরুর দিনক্ষণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে জাতীয় নির্বাচনের পর পরই অনুষ্ঠিত হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।
জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হলে ১০ জানুয়ারি বা কাছাকাছি সুবিধাজনক সময়ে শুরু হতে পারে বিপিএল। যদিও ফেব্রুয়ারির বলে বিপিএল শেষ করার তাড়া রয়েছে বিসিবির। কারণ এই ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।
সেই কথা মাথায় রেখেই সূচি চূড়ান্ত করা হবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী ইসমাইল হায়দার মল্লিক। কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে খোলাসা করে মল্লিক বলেন, 'বিপিএলের সম্ভাব্য সূচি কি হতে পারে তা নিয়ে আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় নির্বাচনের পরপরই যেন আমরা বিপিএলটা শুরু করতে পারি। পত্র-পত্রিকার মাধ্যমে শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের তারিখটা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। সেক্ষেত্রে ১০ তারিখ বা সুবিধাজনক তারিখ দেব। এটা আমরা বিপিএলের আগামী মৌসুমের শুরুর তারিখটা আমরা ঠিক করেছি।'
একই সময় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলায় বিপিএলে অনেক বিদেশি ক্রিকেটার খেলতে আসেন না। সেই কথা মাথায় রেখে সেপ্টেম্বরেই বিপিএলের ড্রাফট শেষ করে ফেলতে চায় বিসিবি। এর ফলে অংশ নেয়া দলগুলো দল গোছানোর বাড়তি সময় পাবে বলে মনে করেন মল্লিক।
তিনি বলেন, 'যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে আমাদের খেলাটা শেষ করতে হবে কারণ এর পরেই আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার ড্রাফটটা আমরা ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের মধ্যে শেষ করে দিতে। যাতে প্রত্যেকটা দল নিজেদের গুছাতে পর্যাপ্ত সময় পায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live