ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এশিয়া গেমস ক্রিকেটে যে দল পাঠাবে ভারত
এশিয়ান গেমসে আবারও ফিরেছে ক্রিকেট। এ নিয়ে তৃতীয়বারের মতো এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞের অংশ হবে ক্রিকেট। ২০১০ ও ২০১৪ এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত ছিল ক্রিকেট। তবে ২০১৮ সালে এই ক্রীড়া আসর থেকে বাদ যায় এশিয়ার সবচেয়ে জনপ্রিয় এই খেলাটি।
এক আসর পরেই আবারও অন্তর্ভুক্ত করা হয়েছে ক্রিকেট। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ সেপ্টেবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চিনের হ্যাংঝুতে অনুষ্ঠিত হবে এশিয়ান গেমসের এবারের আসর। অবশ্য আগের দুই আসরে ক্রিকেটে অংশ নেয়নি ভারত।
এবার তারা দল পাঠাচ্ছে। তবে এশিয়ান গেমস চলাকালে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। ফলে এশিয়া গেমসে ভারত মূল দল পাঠাতে পারছে না। ফলে তারা এই টুর্নামেন্টের জন্য দ্বিতীয় সারির একটি দল তৈরি করছে। তবে এই আসরে ভারতের নারী দল খেলবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। তাদের তথ্য মতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ৩০ জুনের মধ্যে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে ছেলে ক্রিকেটারদের তালিকা পাঠিয়ে দেবে বলে জানা গিয়েছে। নারী দলের ব্যাপারে এখনও তারা কোনো সিদ্ধান্ত নেয়নি।
ভারতের এশিয়ান গেমস প্রধান ভুপেন্দর বাজওয়া কদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের অংশগ্রহণ নিয়ে সন্দিহান ছিলেন। তিনি বলেছিলেন, 'আমরা সব খেলাতেই অংশগ্রহণ করছি কিন্তু ক্রিকেট বাদে। তাদেরকে আমরা তিন চারটে মেইল করেছিলাম কিন্তু ওরা খুব ব্যস্ত তাই ওরা যাবে না।'
২০১০ সালে এশিয়ান গেমসের প্রথম আসরের অন্তর্ভূক্তিতে অংশ নিয়েই চমক দেখিয়েছিল বাংলাদেশ। সেবার আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জেতে টাইগাররা। পরের আসরের স্বর্ণ ঘরে তোলে শ্রীলঙ্কা। আর মেয়েদের আসরে দুইবারই চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live