ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ

২০২৩ জুন ২৩ ২১:০৬:৩৫

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে খেলবে বাংলাদেশ

আগামী বছর অর্থাৎ ২০২৪ আস্লের জানুয়ারিতে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যুব বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো ব্যস্ত সময় পার করছে অনুশীলনে। সেই বিশ্বকাপের আগে নিজেদের সেরা প্রস্তুতি নেয়ার লক্ষ্যে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে ভারত, যেখানে বাংলাদেশসহ অংশ নেবে ইংল্যান্ড।

ত্রিদেশীয় সিরিজ হলেও এতে অংশ নেবে চারটি দল। মূলত ‘এ’ এবং ‘বি’ নামে ভারতের দুইটি দল অংশ নেবে সেই টুর্নামেন্টে। ভারতের মাটিতে সিরিজটিতে খেলার আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশই, যা পূরণ করে ভারত। সবকিছু ঠিক থাকলে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।

এর আগে, জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ৩ জুলাই শুরু হয়ে সিরিজটি শেষ হবে ১৮ জুলাই।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ