ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

চমক দিয়ে একাধিক তারকা ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করল ভারত

২০২৩ জুন ২৩ ১৭:৫০:৪২

চমক দিয়ে একাধিক তারকা ক্রিকেটারকে ছাড়াই দল ঘোষণা করল ভারত

কয়েক দিন আগে শেষ হাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর অবসর সময় পার করছে ভারতের ক্রিকেটাররা। তবে সেই অবসরের দিন শেষ হচ্ছে। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত দল। সেই সফরকে সামনে রেখে টেস্ট ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন দলের নিয়মিত তিন মুখ।

টেস্ট সিরিজের জন্য ঘোষিত দল থেকে বাদ পড়েছেন চেতেশ্বর পূজারা। এছাড়া দুই পেসার মোহাম্মদ শামি এবং উমেশ যাদবের কেউই সুযোগ পাননি কোনো ফরম্যাটে। তরুণ ব্যাটার যশস্বী জয়সওয়াল এবং রুতুরাজ গায়কোয়াড়কে রয়েছে ঘোষিত দলে। শামি এবং যাদবের জায়গায় সুযোগ পেয়েছে নবদীপ সাইনি এবং মুকেশ কুমার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা মোহাম্মদ সিরাজ এবং জয়দেব উনাদকাটও এই দলে রয়েছেন।

সিরিজের সূচি এখন অবধি চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে আগামী ১২ জুলাই মাঠে গড়াতে পারে প্রথম টেস্ট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ভারতের এটি প্রথম সিরিজ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু ২৭ জুলাই, বারবাডোজে।

ওয়ানডে দল : রোহিত শর্মা, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, হার্দিক পান্ডিয়া, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক ও মুকেশ কুমার।

টেস্ট দল : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, যসশ্বী জয়সোয়াল, শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, ঈশান কিষান (উইকেটকিপার) ও নবদীপ সাইনি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ