ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে পাকিস্তানের নতুন বাহানা
ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় জটলা যেন খুলছেই না। এশিয়া কাপ নিয়ে সমাধানের পথ খুঁজে পেলেও বিশ্বকাপ নিয়ে যেন থমকে আছে সব কিছু। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বরাবর বলে আসছে, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলতে হলে পাকিস্তান সরকারের অনুমোদন লাগবে তাদের।
এতোদিন পিবিসি বিষয়টি বলে আসলেও প্রথমবারের মতো পাকিস্তানের ভারত সফর নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা জানিয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠানোর বিষয়টি তারা মূল্যায়ন করে দেখছে।
আসন্ন আইসিসি বিশ্বকাপের বাকি চার মাসেরও কম। এখন পর্যন্ত টূর্নামেন্টের সূচি ঘোষণা করতে পারেনি আয়োজক ভারত। পাকিস্তান আসরে আসবে কিনা ওই নিশ্চয়তা না পাওয়ায় সূচি ঘোষণা করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও আইসিসির প্রেরিত বিশ্বকাপের খসড়া সূচি নিয়ে তিনটি ভেন্যুর বিষয়ে আপত্তি তুলেছে পিসিবি।
পাকিস্তান বোর্ডের থেকে বলা হচ্ছে, ২০২৫ সালে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আসার বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড লিখিতভাবে সম্মতি দিলেই তারা কেবল ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে। এমনকি এশিয়া কাপের হাইব্রিড মডেলে পিসিবি সম্মতি দেয়ায় নাখোস হয়েছে পাকিস্তান সরকার।
এসব সংকটের মধ্যে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ বলেছেন, ‘৪ জুলাই অনুষ্ঠেয় সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। পাকিস্তান ওই সামিটে প্রতিনিধিত্ব করবে। সামনে আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেব।’
ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার প্রশ্নে তিনি বলেন, ‘ক্রিকেটের বিষয়ে, পাকিস্তান মনে করে, খেলার সঙ্গে রাজনীতি মেশানো ঠিক নয়। পাকিস্তানে ক্রিকেট খেলার বিষয়ে ভারতে নীতি খুবই হতাশাজনক। ভারতে বিশ্বকাপ খেলার বিষয়ে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হচ্ছে। পিসিবি’কে এ বিষয়ে আমরা আমাদের অবস্থান জানাবো।’
পাকিস্তানের সংবাদ মাধ্যম এর আগে জানিয়েছে, পিসিবি ভারতে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপের তিনটি ভেন্যু নিয়ে আপত্তি তুলেছে। এর মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচটি আহমেদাবাদ থেকে সরানোর দাবি তুলেছে। চেন্নাইয়ে আফগানিস্তানের বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চেয়েছে। ব্যাঙ্গালুরুর অস্ট্রেলিয়ার বদলে আফগানদের বিপক্ষে ম্যাচ চেয়েছে। আইসিসি ও বিসিসিআই যৌথভাবে ওই দাবি নাকোচ করে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live