ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ভারতীয় দলকে চরম অপমান করলেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার

২০২৩ জুন ২৩ ১৪:২৭:২০

ভারতীয় দলকে চরম অপমান করলেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার

দীর্ঘদিন ধরে পাকিস্তান দল থেকে দূরে আহমেদ শেহজাদ। এক সময় তাকে ভবিষ্যৎ তারকা ক্রিকেটার ধরা হলেও এখন তিনি নিজেকে হারিয়ে খুঁজছেন। তবে ক্রিকেট থেকে দূরে নেই তিনি। নিয়মিত খোঁজ খবর রাখেন এই পাকিস্তানি ব্যাটার।

সম্প্রতি ভারতীয় বোলারদের সমালোচনা করে আলোচনায় এসেছেন তিনি। শেহজাদ মনে করেন ভারয়ের বোলাররা এখন আর কোনো দলের জন্য হুমকি নয়। তাদের অসম্মান না করলেও তিনি মনে করেন ভারতীয় দলে এমন কোনো বোলার নেই যাকে দেখে ভয় পাবে ব্যাটাররা।

শেহজাদ বলেন, 'আমি তাদের অসম্মান করছি না। কিন্তু তাদের কোনো ভয়ঙ্কর বোলার নেই যাকে খেলতে প্রতিপক্ষের ব্যাটাররা ভয় পাবে। তাদের ভালো বোলার আছে বুমরাহ, জাদেজা ও অশ্বিনের মতো। তারা কেউই ভয়ঙ্কর বোলার না। কিন্তু তাদের ব্যাটাররা ভয়ঙ্কর।'

অবশ্য ওয়ানডে ক্যারিয়ারে এই ভারতের বোলাররাই এক সময় ভুগিয়েছেন শেহজাদকে। ভারতের বিপক্ষে ৩টি ওয়ানডে খেলে ৩৩.৬৬ গড়ে রান করতে পেরেছেন তিনি। চার টি-টোয়েন্টিতে তার গড় ২২.৭৫। স্ট্রাইক রেট কোনো মতে একশো পার করেছেন (১০২.৪৬)।

পাকিস্তান দল নিয়েও কথা বলেছেন শেহজাদ। তিনি জানিয়েছেন তার খেলা পাকিস্তানের সবচেয়ে ভয়ঙ্কর বোলার শোয়েব আখতার। শেহজাদ পাকিস্তান দলে আসার আগেই মহা তারকা ছিলেন শোয়েব। তার সঙ্গে খেলাটাও তাই বিশেষ কিছু ছিল এই ব্যাটারের জন্য।

সেই স্মৃতি রোমন্থন করে শেহজাদ বলেন, 'শোয়েব আখতার ছাড়া আর কোনো বোলারের কথা আমার মাথায় আসছে না। আমি যখন দলে নতুন আসি, সেই সময়ই সে দ্য শোয়েব আখতার (তারকা ক্রিকেটার)। তখন পুরনো বলে রিভার্স সুইং করা ৬ থেকে ৮টি বল খেলেছিলাম শোয়েব আখতারের বিপক্ষে।'

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ