ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

স্ত্রী ঘটিত কারনে বিসিবির চাকরি ছাড়লেন ক্যালেফাতো

২০২৩ জুন ২২ ২১:২৫:৪৪

স্ত্রী ঘটিত কারনে বিসিবির চাকরি ছাড়লেন ক্যালেফাতো

ক্রিকেট বিশ্বে অবাক করে দিল বিসিবিতে চাকরিরত ক্যালেফাতো। জানা যায় যে। ক্যানসারে আক্রান্ত হওয়া বাগদত্তার পাশে থাকতে বিসিবির চাকরি ছাড়লেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ফিজিওকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়োগ দেয়া হয়েছিল দুই বছরের জন্য। জানুয়ারি থেকে কাজ শুরু করেন তিনি। ছয় মাস যেতে না যেতেই চাকরি ছাড়তে হলো তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, জুলিয়ান শেষ সময় পর্যন্ত বাগদত্তার পাশে থাকতে চায়। সে কারণে চলে যাচ্ছে।

চোটাক্রান্ত ক্রিকেটারদের রিহ্যাবিলিটেশন সেন্টারে পরিচর্যা করা হতো। তাসকিন আহমেদ, সাকিব আল হাসান তার অধীনে চোট পরিচর্যা করে চোটমুক্ত হয়েছেন। জালাল ইউনুস জানান, ৩০ জুন জুলিয়ানের শেষ কর্মদিবস। তার জায়গায় নতুন একজন ফিজিও নেয়া হবে।

৩০ জুন নিজ দেশ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে বাংলাদেশ ছাড়বেন কোচিং স্টাফের এ সদস্য। ২০১৯ এ জাতীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইতালিয়ান বংশোদ্ভুত এ প্রোটিয়া। একবছরের মতো দায়িত্ব পালন করে চাকরি ছাড়েন তিনি। পরে গেলো ভিন্ন দায়িত্ব নিয়ে দ্বিতীয় দফায় বাংলাদেশে আসেন ক্যালেফাতো।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ