ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের পাত্তাই দিলোনা আইসিসি
চলতি বছরের আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন এই টুর্নামেন্টে বেশ কয়েকটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য অনুরোধ করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে তাদের সেই অনুরোধ নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
ক্রীড়া বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকবাজ' এক প্রতিবেদনে জানিয়েছে, ওয়ানডে বিশ্বকাপের সূচি এখনও চূড়ান্ত না হলেও কদিন আগে আইসিসির কাছে প্রস্তাবিত সূচি পাঠায় আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই খসড়া সূচি অনুযায়ী, আহমেদাবাদ ছাড়া আরও দুই ভেন্যুতে খেলতে আপত্তি জানিয়েছে পাকিস্তান।
বিসিসিআইয়ের খসড়া সূচি অনুযায়ী, বিশ্বকাপের লিগ পর্বে পাকিস্তানের ম্যাচগুলো হায়দারাবাদ, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৫ অক্টোবর ভারতের বিপক্ষে আহমেদাবাদে খেলা হওয়ার কথা থাকলেও সেই ভেন্যুতে খেলতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এদিকে ২০ অক্টোবর বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার কথা রয়েছে পাকিস্তানের। আর ২৩ অক্টোবর চেন্নাইয়ে আফগানিস্তানের মুখোমুখি হবে বাবর আযমরা। তবে এই দু’টি ম্যাচের ভেন্যু পরিবর্তনের দাবি জানিয়েছে পিসিবি। অজিদের বিপক্ষে চেন্নাইতে ও আফগানদের ম্যাচ বেঙ্গালুরুতে চায় তারা।
চেন্নাইয়ের উইকেট স্লো এবং স্পিনার বান্ধব। আফগানিস্তান দলে রশিদ খান, মুজিব উর রহমান এবং নূর আহমেদের মতো তারকা স্পিনার আছে। এজন্য চেন্নাইয়ের স্পিন বান্ধব উইকেটে আফগানদের বিপক্ষে খেলতে আগ্রহী নয় পাকিস্তান। তাই আফগানিস্তানের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলতে চায় পাকিস্তান।
আর অস্ট্রেলিয়া দলে সেরা মানের স্পিনার নেই। তাই অজিদের বিপক্ষে বেঙ্গালুরুর বদলে চেন্নাইয়ে খেলতে চায় পাকিস্তান। কিন্তু ভারতের বিরোধিতায় সরে দাঁড়াল খোদ বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির তরফে জানানো হয়েছে, কোনো উপযুক্ত কারণ ছাড়া ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। উল্লেখ্য, ম্যাচের ভেন্যু পরিবর্তন একমাত্র মাঠ খেলার অনুপযুক্ত হলে এবং নিরাপত্তা ইস্যু থাকলে করা হয়ে থাকে।
এর আগে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিরাপত্তা ইস্যু থাকায় ভারত-পাকিস্তান ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়। ধর্মশালার পরিবর্তে কলকাতায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live