ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ : জেনে নিন বাংলাদেশের প্রতিপক্ষ ও ম্যাচের দিন-ক্ষণ
আসন্ন ইমার্জিং এশিয়া কাপের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইমার্জিং টিমের তারকা ক্রিকেটার সাইফ হাসানকে অধিনায়ক করে এই দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত দলে রয়েছেন এক সময়কার জাতীয় দলের তারকা ওপেনার সৌম্য সরকার, মাহমুদুল হাসান জয়ও। আসন্ন জুলাইয়ে শ্রীলঙ্কায় বসতে চলেছে ইমার্জিং এশিয়া কাপের আরেক আসর। যেখানে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
এসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ‘এ’ দল আছে ‘এ’ গ্রুপে, যেখানে টাইগাররা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে শ্রীলঙ্কা ‘এ’, ওমান ও আফগানিস্তান ‘এ’ দলকে। আগামী ১৪ জুলাই বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে গ্রুপ পর্বের খেলা। ১৬ জুলাই নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল মুখোমুখি হবে ওমানের। আর গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৮ জুলাই বাংলাদেশ লড়বে আফগানিস্তানের বিপক্ষে।
এদিকে, ‘বি’ গ্রুপে রয়েছে ভারত ‘এ’, পাকিস্তান ‘এ’, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ৮টি দল। আর টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩ জুলাই।
বাংলাদেশ দল : সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, নাঈম শেখ, আকবর আলী ও মুশফিক হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live