ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জয়ের দিনেও চরম দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া
৫ দিনের ম্যাচের শেষ দিনে শেষ সেশনের রোমাঞ্চে অ্যাশেজের প্রথম টেস্টে শক্তিশালী ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। দুর্দান্ত সেই জয় বাগিয়ে নেয়ার পর আইসিসি থেকে দুঃসংবাদ পেল অজিরা। স্লো ওভার রেটের কারণে জরিমানার সন্মুখীন হতে হয়েছে অস্ট্রেলিয়াকে। একই ভাগ্য বরণ করতে হয়েছে ইংলিশ বাহিনিদের উপরও। দুই দলকেই ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাশাপাশি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে দুই পয়েন্ট করে কেটে নেয়া হয়েছে দুই দলেরই। খেলা শেষে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট এ সিদ্ধান্ত দেন।
অ্যাশেজের প্রথম টেস্টের প্রথমদিনে মোট ৮২ ওভার খেলা হয়। এর ভেতর ইংল্যান্ড ৭৮ ওভার ব্যাটিং করে আর অস্ট্রেলিয়া খেলে চার ওভার। দ্বিতীয় দিনে ৯০ ওভার খেলা হলেও তৃতীয় ও পঞ্চম দিন ভেসে যায় বৃষ্টিতে।
হিসেব মতে দুই দলই নির্ধারিত সময়ে দুই ওভার করে কম বোলিং করেছে। আর সে কারণেই প্রতি ওভারের জন্য ম্যাচ ফির ২০ শতাংশ হারে মোট ৪০ শতাংশ করে দুই দলের থেকেই কেটে নেয়া হয়।
আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভার কম করার জন্য এক পয়েন্ট করে কাটা হবে অভিযুক্ত দলের। সেই মোতাবেক দুই দলের দুই পয়েন্ট করে কেটে রাখা হয়েছে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট কেটে নেয়ায় নতুন চক্রের প্রথম ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া। অপরদিকে ইংল্যান্ডের পয়েন্ট হয়েছে মাইনাস দুই।
দুই দলের অধিনায়ক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মেনে নেয়ায় আর শুনানির দরকার পড়েনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live