ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
জানলে অবাক হবেনঃ যে কারণে দুই ধরনের জুতা পরে বোলিংয়ে রবিনসন
ইংল্যান্ড দলের তারকা পেসার অলি রবিনসন ইনজুরির শঙ্কা নিয়েই অ্যাশেজের প্রথম টেস্টে বোলিং করেছেন শুরু থেকেই। কাউন্টি ক্রিকেটে খেলার সময় বাঁ পায়ে পাওয়া সেই চোট অনেকটাই অনিশ্চিত করে দিয়েছিল রবিনসনের অ্যাশেজে খেলা।
কিন্তু স্ক্যানের পর পাওয়া রিপোর্ট সন্তোষজনক হওয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে ডাক পেয়েছেন তিনি। কিন্তু ইনজুরি গুরুতর না হলেও পায়ে কিছুটা অস্বস্তি অনুভব করতে থাকেন তিনি। সেই অস্বস্তি নিয়েই রবিনসন মাঠে নামেন।
বোলিংয়ের সময় দেখা যায় রবিনসনের পায়ে দুই ধরনের জুতা। বাঁ পায়ে দেখা যায় তার অ্যাডিডাসের তৈরি বিশেষ ধরনের অ্যাংকেল শু। আর ডান পায়ে ছিল সাধারণ নিউ ব্যালেন্স ব্র্যান্ডের স্পাইক। কেনো রবিনসন দুই পায়ে ভিন্ন ধরনের জুতা পড়ে খেলতে নেমেছিলেন? এর কারণ জানবো আমরা।
রবিনসন তার বাঁ পায়ে অস্বস্তি অনুভব করছিলেন। যে কারণে তিনি সে পায়ে অ্যাডিডাস ভেক্টর ২০ মডেলের অ্যাংকেল শু পরেন। এটি বিশেষ এক ধরণের জুতা যেটি সাধারণ স্পাইকের মতোই। কিন্তু সংযোজন হিসেবে সেখানে ফিতার সঙ্গে আলাদা স্ট্রাইপ থাকে। যা কিনা পায়ের গোড়ালিকে স্থির রাখে জুতার সঙ্গে।
একজন পেসার যখন বল ডেলিভারি দেন তখন ল্যান্ডিংয়ের সময় বাঁ পায়ের ওপর বেশি চাপ পড়ে। যেহেতু সেই পায়েই রবিনসন কিছুটা অস্বস্তি বোধ করছিলেন, তাই তিনি অ্যাংকেল শু পরে মাঠে নামেন।
কি হয় এ ধরনের জুতা পরলে? অ্যাংকেল শু’তে যেহেতু আলাদা স্ট্রাইপ থাকে তাই সেটি লাগিয়ে রাখলে পায়ের গোড়ালি খুব বেশি নড়াচড়া করে না। অনেকটা আটকে থাকে জুতার সঙ্গে। আর যদি কোন পেসারের মাইনর ইনজুরি থাকে গোড়ালিতে, তখন অ্যাংকেল শু পরলে গোরালি নড়াচড়া কম করে, সে কারণে ব্যথা অনুভব হয় না। সেই সঙ্গে ইনজুরি সেরে ওঠারও বিষয় রয়েছে। যে কারণে রবিনসন পুরো টেস্টেই অ্যাংকেল শু পরে খেলেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live