ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবিশ্বাস্য ভাবে শেষ হল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচ, জেনে নিন ফলাফল
শেষ দিনে জমে উঠেছিল ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাসেজ সিরিজ। ইংল্যান্ডের তাণ্ডবে অজি বাহিনি ৮ উইকেট হারিয়ে বসে। তবে ক্যাচ আর ফিল্ডিং মিসের খেসারতটা খুব বাজেভাবেই দিতে হলো ইংলিশ বাহিনিকে। শেষ সেশনে জয়টাকে নিজেদের কোর্টে নিয়ে এলেও গুরুত্বপূর্ণ সময়ে তিন ক্যাচ মিস আর বাজে ফিল্ডিংয়ের কারণে তীরে তরী এনেও ভেড়াতে ব্যর্থ হয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল।
এই ম্যাচে চরম ভাবে মানসিক চাপের সঙ্গে যুদ্ধ করে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজের প্রথম টেস্টে তাদের হারতে হয়েছে দুই উইকেটে। অজিদেরধিনায়ক প্যাট কামিন্স ও নাথান লিয়নের দুর্দান্ত ও দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫ ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
৫ দিনের ম্যাচে শেষ দিনের শুরুটা দুর্দান্ত করলেও মধ্যাহ্ন বিরতির পরপরই স্টুয়ার্ট ব্রডের শিকার বনে সাজঘরের পথ ধরেন স্কট বোল্যান্ড। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৪০ বলে ২০ রানের ইনিংস।
খাজাকে সঙ্গ দিতে আসা ট্রাভিস হেডকেও থিতু হতে দেননি মঈন আলি। ১৬ রান করে মাঠ ছাড়তে হয় তাকে। দুই সঙ্গীকে হারালেও ক্যামেরন গ্রিনকে নিয়ে রানের চাকা সচল রাখেন খাজা। চা বিরতির আগেই তুলে নেন ১৪৩ বল খেলে ক্যারিয়ারের ২২তম অর্ধশতক।
সেই সুবাদে জয় থেকে ৯৮ রান দূরে থেকে দ্বিতীয় সেশন শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু পাশার দান বদলে যায় শেষ সেশনে এসে। ইংলিশ বোলারদের দাপুটে বোলিংয়ে পরপর মাঠ ছাড়তে হয় গ্রিন খাজা ও অ্যালেক্স ক্যারিকে।
যার ফলে চোখের পলকে জয়ের বল নিজেদের কোর্টে নিয়ে আসে ইংলিশরা। শেষদিকে নাথান লিয়ন ও প্যাট কামিন্সের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিয়ন্ত্রিত বোলিংয়ের পরও দুই উইকেটের জয় বাগিয়ে নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
এর আগে প্রথম ইনিংসে ইংল্যান্ডের করা ৩৯৩ রানের জবাবে ৩৮৬ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ৭ রানের লিড পেয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে অজিদের সামনে ২৮১ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ইংলিশরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live