ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
আগস্টেই শুরু টাইগারদের বিশ্বকাপ মিশন
ভারতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি নিতে সেখানেই (ভারত) কোথাও গিয়ে ক্যাম্প করবে বাংলাদেশ ক্রিকেট দল, এমনটা প্রায় মাস খানেক আগেই জানা গিয়েছিল। তবে এবারের বিশ্ব আসরের সূচি এখনও প্রকাশিত হয়নি; এ কারণে হোম ভেন্যুতেই প্রস্তুতি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (১৯ জুন) মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তার (জালাল) দাবি, স্কিল ক্যাম্প ও অনুশীলনের জন্য ঢাকার সঙ্গে আরও এক ভেন্যু বিবেচনায় নিচ্ছে ক্রিকেট বোর্ড।
জালাল ইউনুসের ভাষ্য, স্কিল ট্রেনিং শুরুতে ১০ থেকে ১২ দিনের মতো হবে। প্রাথমিকভাবে আমাদের চিন্তা আছে, সিলেট না হয় চট্টগ্রামে। এরপর যেটা হবে, সেটা অনুশীলন সেশন, সেটা ঢাকাতেই হওয়ার সম্ভাবনা আছে। পুরো আগস্ট জুড়েই হবে ক্যাম্প।
এদিকে ঢাকার বাইরে চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে বগুড়ার নামও আলোচনায় ছিল। এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশন্স কমিটির চেয়ারম্যানের মন্তব্য, বগুড়া নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ভেন্যুটি নিয়ে কিছু সমস্যা আছে। ড্রেসিংরুম ঠিক নেই, মাঠের বাইরে-ভেতরে পর্যাপ্ত উন্নয়ন প্রয়োজন। এটাতে সময় লাগবে, তাই বগুড়াতে ক্যাম্প হওয়ার সম্ভাবনা কম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live