ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
সৌম্য-নাইমকে নিয়ে নতুন করে ১৫ সদস্যের দল ঘোষণা করলেন বিসিবি
এশিয়ান ক্রিকেটের অন্যতম আসর আসন্ন ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাইফ হাসানের নেতৃত্বে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আয়োজনে শ্রীলঙ্কায় ৫০ ওভারের এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।
এছাড়া তরুণদের মধ্যে দলে আছেন সম্প্রতি টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান। টি-টোয়েন্টি দলের একসময়ের নিয়মিত সদস্য শেখ মেহেদী হাসানকে রাখা হয়েছে দলে।
সম্প্রতি ওয়ানডে স্কোয়াডে ফের ডাক পাওয়া নাইম শেখও আছেন স্কোয়াডে। এ ছাড়া পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, আকবর আলীর মতো যুব বিশ্বকাপজয়ী তারকারাও জায়গা পেয়েছেন ১৫ জনের দলে।
১৪ জুলাই শুরু হবে ১০ দিনের এই টুর্নামেন্ট। যেখানে বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং ওমান। এছাড়া বি গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গী নেপাল ও ওমান।
গ্রুপ পর্বে প্রতি দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে। ১৪ জুলাই বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ জুলাই সৌম্যদের প্রতিপক্ষ ওমান। ১৮ জুলাই আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ ইমার্জিং দলের স্কোয়াড: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মুশফিক হাসান, আকবর আলী ও নাইম শেখ
রিজার্ভ- অমিত হাসান, সুমন খান, হাসান মুরাদ ও নাইম হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live