ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে চরম দুঃসংবাদ
চলতি নারী ইমার্জিং এশিয়া কাপে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বেরশিক বৃষ্টি। পুরো টুর্নামেন্টে এখন অবধি আটটি ম্যাচ ভেসে গিয়েছে বৃষ্টিতে। গুরুত্বপূর্ণ সেমিফাইনালেও বাধা হয়ে দাঁড়িয়েছে এই বিরূপ আবহাওয়া। বৃষ্টি বাধায় মাঠে গড়াতে পারেনি বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ।
সোমবার (১৯ জুন) সেমিফাইনালে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ-পাকিস্তান এবং ভারত-শ্রীলঙ্কার। কিন্তু বৃষ্টির কারণে উভয় সেমিফাইনাল ম্যাচই মাঠে গড়াতে পারেনি। ফলে বাধ্য হয়েই রিজার্ভ ডে’তে গড়াল সেমিফাইনাল দুইটি। মঙ্গলবার (২০ জুন) আবারও অনুষ্ঠিত হবে সেমিফাইনাল দুইটি।
হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ মাঠেই গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।
এরপর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও প্রকৃতি একই রূপ ধারণ করে। ফলে বৃষ্টিতে শ্রীলঙ্কার মতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিও ভেসে যায়। আরেকটি নিষ্পত্তিহীন ম্যাচের কারণে অর্ধেক পয়েন্ট পায় বাংলাদেশ। আর এই পয়েন্টের সুবাদেই সরাসরি সেমিফাইনালে ওঠে লতা মন্ডলের দল, যেখানে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েছে বাঘিনীরা।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য মুর্শিদা খাতুনের দারুণ এক ফিফটিতে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে মালয়েশিয়া নির্ধারিত সময় ব্যাট করে স্কোরবোর্ডে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৫১ রান করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live