ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

এশিয়া কাপে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

২০২৩ জুন ১৯ ১০:৫৬:১০

এশিয়া কাপে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

হংকংয়ে ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ার বিপক্ষে ৯৭ রানের বড় জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল টাইগ্রেসরা। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ মাঠেই গড়ায়নি। ফলে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।

এরপর গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও প্রকৃতি একই রূপ ধারণ করে। ফলে বৃষ্টিতে শ্রীলঙ্কার মতো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচটিও ভেসে যায়। আরেকটি নিষ্পত্তিহীন ম্যাচের কারণে অর্ধেক পয়েন্ট পায় বাংলাদেশ। আর এই পয়েন্টের সুবাদেই সরাসরি সেমিফাইনালে ওঠে লতা মন্ডলের দল, যেখানে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েছে বাঘিনীরা।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য মুর্শিদা খাতুনের দারুণ এক ফিফটিতে ঘুরে দাঁড়ায় টাইগ্রেসরা। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে মালয়েশিয়া নির্ধারিত সময় ব্যাট করে স্কোরবোর্ডে ৮ উইকেটের বিনিময়ে মাত্র ৫১ রান করেন।

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে সোমবার (১৯ জুন) ‘এ’ গ্রুপের রানার্স আপ দলের সঙ্গে লড়বে টাইগ্রেসরা। অপরদিকে ‘এ’ গ্রুপে পাকিস্তান দ্বিতীয় হওয়ায় বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে এই দুই দলের দ্বিতীয় সেমিফাইনালটি।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ