ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ভারতের অধিনায়ক রোহিতের ভবিষ্যত নিয়ে নতুন দুশ্চিন্তা
কয়েক দিনা আগে শেষ হয়ে যাওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী দল ভারত। এই নিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা হাতছাড়া করায় সমালোচনার অন্ত নেই অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে। গুঞ্জন আছে অস্ট্রেলিয়ার কাছে হারের কারণে নেতৃত্ব হারাতে পারেন তিনি। এদিকে আকাশ চোপড়াও মনে করেন, এমন অবস্থায় রোহিতই অধিনায়ক হিসেবে থাকবেন সেই নিশ্চয়তা শতভাগ নেই।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচটি শিরোপা জিতিয়েছেন রোহিত। অধিনায়ক হিসেবে এমন সাফল্য পাওয়ার পর ট্রফি জিততে বিরাট কোহলির পর রোহিতের কাঁধে নেতৃত্বভার তুলে দেয় বিসিসিআইসিসি। নেতৃত্ব নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারই ব্যর্থ হয়েছেন রোহিত।
জিততে পারেননি সবশেষ এশিয়া কাপও। ওয়ানডে ক্রিকেটে অবশ্য এখনও তেমন পরীক্ষার মাঝে পড়তে হয়নি তাকে। ৫০ ওভারের ক্রিকেটে রোহিতের সবচেয়ে বড় পরীক্ষাটা হবে ২০২৩ বিশ্বকাপে। টেস্টে অবশ্য শিরোপার ছোঁয়ার মিশনে ব্যর্থ রোহিতের দল।
প্রথম আসরে নিউজিল্যান্ডের কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ হয়েছিল ভারতের। এবার ট্রফি জিততে পারেননি অস্ট্রেলিয়ার কাছে হেরে। অধিনায়ক হিসেবে রোহিতের পরিসংখ্যান একেবারে খারাপ নয়। সাত ম্যাচের মাঝে চারটিতেই জয় পেয়েছে তার দল। তবে শিরোপা জিততে না পারায় টেস্টের নেতৃত্ব হারাতে হতে পারে রোহিতকে।
এমন গুঞ্জন বেশ ভালোভাবেই চড়াও হয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। যদিও এখন মন্তব্য পাওয়া যায়নি বিসিসিআইয়ের কাছ থেকে। রোহিত অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে ভালো হলেও বয়স যে তার বিপক্ষে সেটাই মনে করিয়ে দিয়েছেন চোপড়া।
নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, ‘রোহিত খুবই ভালো অধিনায়ক। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রোহিত ব্যাটার হিসেবেও ভালো। এটাতেও সন্দেহ নেই। তবে ভবিষ্যত এভাবেই থাকবে আমার সেটা মনে হয় না। কারণ টানা দুইবার ফাইনালে উঠলেও একবারও শিরোপা জিততে পারেনি। বয়স তার পক্ষে না। এটাই আসলে বাস্তবতা।’
চলমান অ্যাশেজ দিয়ে শুরু হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর। বয়স পক্ষে না থাকলেও রোহিত চাইলে ২০২৩-২৫ চক্রে খেলতে পারবে বলে মনে করেন চোপড়া। ছয়টা সিরিজ তার জন্য অনেক সময় বলেও জানান তিনি।
চোপড়া বলেন, ‘আপনি যখন পরের দুই বছরের দিকে তাকাবেন তখন আরও একটি চক্র যেটা ২০২৩-২৫। সে যদি টেস্ট ক্রিকেট খেলতে চায় তাহলে এখনও খেলতে পারবে। ছয়টা সিরিজ অনেক সময়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live