ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ওয়ানডেতে আফগানদের বিপক্ষে বাংলাদেশ দলে কপাল পুড়ল যাদের
শনিবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জেতার দিনই ওয়ানডে স্কোয়াড জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে বড় খবর এক সিরিজ পরই দলে ফিরে এসেছেন বাঁহাতি ব্যাটার আফিফ।
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দল এসেছে একাধিক বদল। সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনজন। আফিফ হোসেনসহ ফিরেছেনও তিনজন।
শনিবার আফগানিস্তানের বিপক্ষে টেস্ট জেতার দিনই ওয়ানডে স্কোয়াড জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে বড় খবর এক সিরিজ পরই দলে ফিরে এসেছেন বাঁহাতি ব্যাটার আফিফ। তাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে ইয়াসির আলি চৌধুরী রাব্বিকে।
আয়ারল্যান্ডের বিপক্ষে গত মার্চ মাসে ঘরের মাঠ সিরিজের মাঝপথে দল থেকে বাদ দেওয়া হয় আফিফকে। ইংল্যান্ডের বিপক্ষে এর আগের সিরিজে খেলেন তিনি। বাদ পড়ার পর প্রিমিয়ার লিগে আবাহনীর হয়ে ১৫ ম্যাচে ৫৫০ রা করেন বাঁহাতি ব্যাটার।
১১০.৬৬ স্ট্রাইকরেটে রান করে আগ্রাসী মানসিকতার পরিচয় দিয়ে ফিরে পেলেন জায়গা। ইয়াসির অবশ্য খেলারই সুযোগ পাননি। দলের সঙ্গে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হলেও বসিয়ে রাখা হয় তাকে। না খেলেই বাদ পড়লেন এই বাঁহাতি।
ইংল্যান্ড সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হওয়া রনি তালুকদারও জায়গা হারিয়েছেন। ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করে বিকল্প ওপেনারের জায়গা পেয়েছেন নাঈম শেখ। আবাহনীর হয়ে ১৬ ইনিংস খেলে ৯৩২ রান করেন তিনি। বাংলাদেশের হয়ে কেবল দুটি ওয়ানডেই খেলেছেন নাঈম, একটিতে ব্যাটিং পাননি। সব শেষ ম্যাচটি খেলেন ২০২১ সালের মে মাসে। বিশ্বকাপের ওয়ানডে ক্যারিয়ারটা নতুন করে শুরুর সুযোগ পেতে যাচ্ছেন নাঈম।
এছাড়া চোটের জন্য সর্বশেষ সিরিজ না খেলে তাসকিন আহমেদ অনুমিতভাবেই ফিরে এসেছেন। তাকে জায়গা দিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি পেস অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীকে।
আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আফিফ হোসেন, নাঈম শেখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live