ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল আফগানিস্তান
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল ইনজুরিতে থাকা আফগান তারকা রশিদ খানকে। স্কোয়াডে ছিলেন না দলেরন্নতম তারকা ক্রিকেটার মুজিব উর রহমান ও মোহাম্মদ নবির মতো ক্রিকেটাররাও। যেখানে বাংলাদেশের কাছে রীতিমতো ধরাশয়ী হয়েছে হাশমতউল্লাহ শাহিদীর দল। তবে অবশেষে দলের অভিজ্ঞ ও তারকা ক্রিকেটারদের নিয়েই বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান।
বাংলাদেশের সফরের জন্য ঘোষিত আফগানিস্তানের ওয়ানডে দলে রাখা হয়েছে রশিদ, নবি আর মুজিব উর রহমানদের। এদিকে সবশেষ শ্রীলঙ্কার সিরিজের দলে থাকা ফজল হক ফারুকী, আজমতউল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজের মতো ক্রিকেটাররাও রয়েছে স্কোয়াডে।
সবশেষ শ্রীলঙ্কা সিরিজে রিজার্ভ ক্রিকেটার হিসেবে থাকা জিয়াউর রহমান আকবর, শাহিদুল্লাহ কামাল জায়গা পেয়েছেন বাংলাদেশ সফরের মূল স্কোয়াডে। নতুন করে এবার সুযোগ পেয়েছেন সালিম শাফী, সৈয়দ আহমদ শিরজাদ এবং ইজহারুল্লাহ নাভিদ।
ফরিদ আহমদ মালিক এবং নূর আহমেদের মতো ক্রিকেটাররা অবশ্য দল থেকে জায়গা হারিয়েছেন। স্কোয়াডে নেই নাভিন উল হকের মতো পেসারও। এদিকে ভবিষ্যত ওয়ানডে এবং আইসিসির ওয়ানডে সুপার লিগের জন্য ব্যাক আপ ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে ১০ ক্রিকেটারকে।
যেখানে রয়েছেন করিম জানাত, জুবাইদ আকবরী, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নায়েব, শারাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, ডারউইস রাসুলি এবং ইশাক রাহিমি। তারা দলের সঙ্গে থেকে নিজেদের প্রস্তুত করবেন।
জুলাইয়ের প্রথম সপ্তাহে শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৫ জুলাই হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ৮ ও ১১ জুলাই। এরপর টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেট যাবে দুই দল।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, শাহিদুল্লাহ কামাল, ইবরাহিম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী, জিয়া আকবর, ইজহারুল্লাহ নাভিদ, আব্দুল রহমান, ওয়াফাদার মোমাদ, সালিম শাফী এবং সৈয়দ আহমদ শিরজাদ।
রিজার্ভ ক্রিকেটার- করিম জানাত, জুবাইদ আকবরী, কাইস আহমেদ, ইহসানউল্লাহ জানাত, গুলবাদিন নায়েব, শারাফুদ্দিন আশরাফ, নাভিন উল হক, ফরিদ মালিক, ডারউইস রাসুলি এবং ইশাক রাহিমি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live