ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
এশিয়া কাপ নিয়ে অবিশ্বাস্য বয়ান ভারতীয় তারকার
নানা জল্পনা কল্পনা শেষে দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৩ সালের এশিয়া কাপের ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেট দিলের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া এখন এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন যে পাকিস্তান এশিয়া কাপে অংশ না নিলে কেমন হত গোটা পুরো বিষয়টা।
তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে ৪৫ বছরের আকাশ চোপড়া বলেন, “এখন পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে আসবে। এতে কোন সন্দেহ নেই কারণ আইসিসির কোন টুর্নামেন্টে আপনি বলতে পারবেন না যে আমরা যাব না। এই টুর্নামেন্টে খেলতেই হবে। না খেলে কোন উপায়ই নেই।”
এই ব্যাপারে তিনি আরও বলেন, “এশিয়া কাপে আপনি সেটা করতে পারেন। এখানে বলতে পারেন আমরা এই দল ছাড়া খেলব না বা এখানে খেলতে চাই না। কিন্তু এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তান না থাকলে কী হবে? এটা হবে টপিংস ছাড়া পিজ্জা বা চিনি ছাড়া চা বা চা পাতা ছাড়া চায়ের মতো। পাকিস্তান এশিয়া কাপ না খেললে মজা থাকবে না। তাই তাদের এই টুর্নামেন্টে চাই। না থাকলে পুরো বিষয়টা ম্যাড়ম্যাড়ে হয়ে যাবে।”
ম্যাচ হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়
এটা অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, এশিয়া কাপ ২০২৩-এ মোট ১৩টি ম্যাচ হবে যার মধ্যে ৪টি ম্যাচ পাকিস্তানে এবং ৯টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এর বাইরে সংযুক্ত আরব আমিরশাহীকে বিকল্প বেছে আলোচনা হচ্ছিল। কিন্তু অতিরিক্ত গরমের কারণে ভারত সেখানে খেলতে অস্বীকার করে। তাই শেষ পর্যন্ত এই টুর্নামেন্ট পাকিস্তান ও শ্রীলঙ্কায় খেলা হবে।
এবারের এশিয়া কাপ ওয়ানডে ফর্ম্যাটে অনুষ্ঠিত হবে এবং এতে অংশ নিতে চলেছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ ও নেপাল। একই গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও পাকিস্তান। অন্যদিকে, দ্বিতীয় গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার ৪-তে উঠবে। এরপর রাউন্ড রবিন ফর্ম্যাটে সুপার ৪-এ মোট ৬টি ম্যাচ খেলা হবে। এরপর দুটি দল ফাইনালে উঠবে এবং তাদের মধ্যে ট্রফি জয়ের লড়াই হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live