ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে টাইগার পেসাররাও গড়লেন অনন্য রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে টেস্ট রাঙ্কিংয়ের তলানিতে থাকা দল বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ৬৬২ রান তাড়ায় মাত্র ১১৫ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। ফলে নিজেদের সর্বোচ্চ ও টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ ৫৪৬ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে লিটন দাসের দল।
মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সবুজ ঘাসের পিচে আফগানিস্তানের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন বাংলাদেশের ৩ পেসার- তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। প্রতিপক্ষের বিরুদ্ধে ত্রাস সৃষ্টি করে দলগত রেকর্ড জয়ের ম্যাচে গড়েছেন অনন্য এক কীর্তি।
আফগানদের বিপক্ষে মিরপুর টেস্টে প্রথম ইনিংসে এবাদত ৪ টি ও শরিফুল ২টি উইকেট পেলেও খালি হাতে ফিরেছিলেন তাসকিন। তবে দ্বিতীয় ইনিংসে এই পেসারই নেন ৪ উইকেট। তার সাথে এবাদত-শরিফুলরা পান ২টি করে উইকেট। ফলে পেসারদের উইকেট সংখ্যা দাঁড়ায় ১৪ টিতে, যা কোনো টেস্ট ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকার বাংলাদেশের।
এর আগে এক টেস্টে বাংলাদেশের পেসাররা সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছিলেন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট এই রেকর্ড গড়েছিলেন টাইগার পেসাররা। যার ফলে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে আফগানিস্তান বিপক্ষে ম্যাচে আরও একটি রেকর্ড গড়েছে টাইগার পেসাররা। দেশের মাটিতে এক টেস্টে পেসারদের সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তিও গড়েছেন তাসকিন-এবাদত-শরিফুলরা। এর আগে দেশে চট্টগ্রামের এম. এ. আজিজ স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ১০টি উইকেট শিকার করেছিলেন টাইগার পেসাররা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live