ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বেরিয়ে এলো আসল খবরঃ যে কারণে বারবার সংবাদ সম্মেলনে আফগান কোচ
বাংলাদেশের টারকা ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর অতিমানবীয় ব্যাটিংয়ে ভর করেই প্রথমবারের মতো প্রতিপক্ষকে ছয়শ রানের অধিক টার্গেট দিয়েছে বাংলাদেশ। এই টেস্টের তৃতীয় দিনে মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে চা বিরতির পর ৪ উইকেটে ৪২৫ রান সংগ্রহের পর দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
এরপর ৬৬২ প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটের বিনিময়ে ৪৫ রানে দিন শেষ করেছে আফগানরা। জয়ের জন্য এখনও আফগানিস্তানের দরকার ৬১৭ রান, হাতে আছে ৮ উইকেট আর দুইদিন। তাই এ ম্যাচে জিততে হলে অসাধ্য সাধন করতে হবে আফগানদের।
এদিকে ম্যাচ শুরুর পর তিনদিনই আফগানদের হয়ে সংবাদ সম্মেলনে আসেন তাদের কোচ জোনাথন ট্রট। স্বভাবতই প্রশ্ন উঠে, ক্রিকেটাররা কেউ কেন আসছেন না! তবে এর যুক্তিসঙ্গত জবাবও দিয়েছেন আফগান কোচ। তার (ট্রট) দাবি, কোচ হিসেবে সামনে থেকে দলের প্রয়োজনে কাজ করছেন তিনি।
ট্রটের ভাষ্য, আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয়, কোচ হিসেবে কাজ হচ্ছে সামনে এগিয়ে আসা আর এসব জিনিস ব্যাখ্যা করা। বিশেষ করে, যখন কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। আমার মনে হয়, এটা আমার কাজ।
দল ভালো করতে পারছে না বলেই কি ক্রিকেটাররা সংবাদ সম্মেলনে আসছেন না, প্রশ্নেও সাবলীল জবাব আফগান এ কোচের। তার মন্তব্য, ছেলেরা আপনাদের জটিল প্রশ্ন বোঝার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী নয়। কারণ, আপনারা খুবই চালাক। তারা হয়তো আপনাদের প্রশ্ন বুঝবে না। এখানে কিছু নার্ভাসনেস আর একটু লাজুকতার ব্যাপারও আছে। কিন্তু আমি ছেলেদের আসার জন্য সাহস যোগাচ্ছি।
এ ছাড়া ভাষাগত জটিলতার প্রসঙ্গও টেনে আনলেন ট্রট। এ কোচ জানালেন, আমার লক্ষ্য তরুণ ও অনভিজ্ঞ দলের মনোযোগ এখন খেলার ভেতরই থাকুক। তাই তিনি নিজেই বারবার আসছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live