ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
১১ বছর পর মিরপুরে মেয়েদের সিরিজ, জেনে নিন বাংলাদেশের প্রতিপক্ষ যারা
বাংলাদেশ ক্রিকেটের হোম অফ ক্রিকেট হল মিরপুর স্টেডিয়াম। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েদের বেশিরভাগ খেলাগুলো হয়ে থাকে সিলেটে। মূলত ছেলেদের ক্রিকেটের বাড়তি চাপের কারণে মিরপুরে খেলার সুযোগ হয়ে উঠে না বাংলাদেশের মেয়েদের। অবশেষে লম্বা সময়ের সেই খরা কাটতে যাচ্ছে ভারত সিরিজ দিয়ে।
২০১২ সালের পর এবারই প্রথম মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক সিরিজ খেলার সুযোগ পাচ্ছে তারা। সবশেষ মিরপুরে বাংলাদেশ খেলেছিল সাউথ আফ্রিকার মেয়েদের সঙ্গে। মিরপুরকে ভেন্যু হিসেবে ঘোষণা করে ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে ভারত। ৯ জুলাই থেকে মিরপুরে হবে প্রথম টি-টোয়েন্টি। বাকি দুই ম্যাচ হবে ১১ ও ১৩ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে দুপুর ২ টা থেকে।
এদিকে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ। যেখানে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ জুলাই। বাকি দুই ওয়ানডে হবে ১৯ এবং ২২ জুলাই। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল ৯ টা ৩০ মিনিট থেকে।
ওয়ানডে সিরিজটি আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের ২০২২-২৫ চক্রের অংশ। এখন পর্যন্ত দুটি সিরিজ খেলেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে কোনো ম্যাচেই জয় পায়নি নিগার সুলতানা জ্যোতির দল।
যদিও ছয় ম্যাচের মাঝে তিনটির ফলাফল হয়নি আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বাকি দুটি ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশের মেয়েরা। ফলে মাত্র ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে রয়েছে জ্যোতির দল। এদিকে ১২ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে ভারত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live