ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
২৬ ইনিংস পর মুমিনুলের এমন রেকর্ড
গত ২০২১ সালের ২২ এপ্রিল শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনে নিজের সর্বশেষ সেঞ্চুরিটা করেছিলেন বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক। সেবার তিনি ১২৭ রানের ইনিংস খেলেছিলেন। এই সময়ের মধ্যে পার হয়ে গেল ২৬ ইনিংস। এই ২৬ ইনিংসেও নেই তার কোনো সেঞ্চুরি। ফিফটি করেছেন মাত্র তিনটি। ১৫ ইনিংসে দুই অংকে যেতে পারেননি। ‘ডাক’ মেরেছেন ৫টি।
ইয়ামিন আহমেদজাইর বাউন্সারে কী সাবলীলভাবেই না আপারকাট করে দিলেন এই সাবেক অধিনায়ক মুমিমুল হক। তিনি তখন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। চার মেরেই স্পর্শ করে কাঙ্ক্ষিত তিন অঙ্ক।
আজ ১৬ জুন শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে হার না মানা ১২১ রানের ইনিংস খেলেন। ১৪৫ বলে ১২টি চার ও ১টি ছক্কায় এ রান করেছেন তিনি। এর আগে সবশেষ সেঞ্চুরিটা সেই ২০২১ সালের এপ্রিলে করেছিলেন মুমিনুল। পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১২৭ রানের ইনিংস। তখন বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন তিনি।
জাকির হাসান রানআউট হওয়ার পর মাঠে নামেন মুমিনুল। জুটি বাঁধেন দুই ইনিংসে সেঞ্চুরি তোলা শান্তর সঙ্গে। দারুণ কিছু শটে ৬৭ বলে তুলে নেন ফিফটি। এরপর দেখা পান সেঞ্চুরিরও। মাঝে তার বিরুদ্ধে রিভিউ নিয়েছিলেন আফগানরা। তবে সফল হননি।
এদিন ইনিংসের শুরুটা নড়বড়ে ছিল মুমিনুলের। যদিও তৃতীয় বলেই পেয়েছেন বাউন্ডারি। তার বিরুদ্ধে জোরালো আবেদনও ছিল কয়েকবার। একবার রিভিউও নেয় আফগানরা। তবে সফল হয়নি তারা। সেই সঙ্গে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিয়ে বাংলাদেশের লিডকে বড় করতে কার্যকরী ভূমিকা রাখেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live