ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সালাউদ্দিনের দেখানো সেই পথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি
এই ঘটনা অনেকটা আগের। সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মাসখানেক আগে সংবাদকর্মীদের বিরাগভাজন হন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। এরপরই বাফুফে বসের সমালোচনায় ফেটে পড়ে সাংবাদিকরা। আর সেই সমালোচনা মেনে নিতে পারেননি সাবেক এই ফুটবলার।
সাংবাদিকদের সমালোচনা সইতে না পেরে আদালতে রিট করেছেন তিনি। এমনকি সাংবাদিকদের লিগ্যাল নোটিশও পাঠিয়েছিলেন বাফুফে সভাপতি।
বাফুফে বসের মতো সমালোচনার শিকার হন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনও। সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই চোখে পড়ে তাকে নিয়ে করা ট্রল পোস্ট। হিসেব কষলে দেখা যায় যে সালাউদ্দিনের চেয়ে বেশি সমালোচনার শিকার বিসিবি বস।
তবে কি সালাউদ্দিনের দেখানো পথে হাটবেন পাপন? রিট করবেন সাংবাদিকদের বিরুদ্ধে? আইনি নোটিশ পাঠাবেন তাদের? উত্তরটা দিলেন বোর্ড সভাপতি নিজেই।
বুধবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনের খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘দেখেন, আমি একটা কথা বলি। আমাকে নিয়ে যত আলোচনা হয়, খারাপই বেশি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বা যেটাই হয়, আমি কখনো রিয়্যাক্ট করি না।’
কেন কোন প্রতিক্রিয়া দেখান না? বিসিবি বসের সোজাসাপ্টা উত্তর, ‘আমি একটা জিনিস মনে করি, আমার একটা পরিকল্পনা থাকতে হবে, ওই অনুযায়ী এগিয়ে যেতে হবে। এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না। এটা যে একেবারে সবসময় ঠিক হবে, এমনও কোনো কথা নাই। আমার ভুলও হতে পারে।’
পাপন মনে করেন দেশের ক্রিকেট আজকে যেই অবস্থানে এসেছে তার পেছনে বড় ভূমিকা রয়েছে গণমাধ্যমের। আর সে কারণেই গণমাধ্যমকর্মীদের বিপক্ষে যেতে নারাজ তিনি।
পাপন বলেন, ‘মামলা, রিট করার চিন্তা মাথায় আসার প্রশ্নই আসে না। বাংলাদেশের ক্রিকেটের একটা বড় অংশীদার হচ্ছে মিডিয়া। এটা সবসময় বলে আসছি। বাংলাদেশে ক্রিকেটের আজকে যে অবস্থান, এটার পেছনে মিডিয়ার বড় অবদান আছে। এজন্য এরকম কোনো চিন্তার প্রশ্নই আসে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live