ঢাকা, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
অবাক ক্রিকেট বিশ্বঃ ১ বলে ১৮ রান
৬ বলে ৩৬ রান, ক্রিকেটে খুবই সাধারণ বিষয়। কিন্তু বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের ক্লিন্ট ম্যাকে ১ বলে ২০ রান দিয়ে গড়েছিলেন বিশ্বরেকর্ড। ম্যাকের সেই বিশ্বরেকর্ড আর কোনো বোলারের পক্ষে ভাঙ্গাটা বেশ দুষ্কর।
কিন্তু অবিশ্বাস্য এই বিশ্বরেকর্ড গড়ার পরও ম্যাকের পিলে রীতিমতো চমকে দিয়েছেন তামিল নাড়ু প্রিমিয়ার লিগের দল সালেম স্পার্টানসের পেসার অভিষেক তানওয়ার। কেননা আর একটু হলেই যে অভিষেক ভেঙে দিত ম্যাকের গড়া সেই রেকর্ড।
তবে ওভার শেষে ম্যাক স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। কারণ ২ রানের জন্য অভিষেক ভাঙতে পারেননি ম্যাকের রেকর্ড।
তবে অভিষেক রেকর্ড গড়েছেন ঠিকই। এক ওভারে তিনি দিয়েছেন ১৮ রান। আর তাতেই নিজের নাম রেকর্ডবুকে উঠিয়েছেন সবচেয়ে খরুচে ভারতীয় বোলার হিসেবে।
অভিষেক টুর্নামেন্টের চলতি আসরের সর্বাধীক উইকেটশিকারী। কিন্তু চিপক সুপার গিল্লিজের বিপক্ষে ম্যাচের শেষ ওভারে যেন ভূত ভর করে তার ওপর।
সেই ওভারের শেষ বলটিতে এসে বাঁধে বিপত্তি। প্রথমে সেটি নো বল কল দেন আম্পায়ার। সেই বলে ব্যাটার বোল্ড হলয়েও নো বলের সুবাদে বেঁচে যান তিনি।
পরের বলটি ছিল ফ্রি হিট। সেটিও নো করেন তিনি। ফ্রি হিটে ছক্কা হাঁকান ব্যাটার। পরের বলটিও নো করেন অভিষেক। সেই বল থেকে ২ রান আসে।
শেষ বলটি যখন চতুর্থবার করতে আসেন তখন সেটি হয় ওয়াইড। অবশেষে পঞ্চমবারের প্রচেষ্টায় সফল হন তিনি। ছক্কার মাধ্যমে বৈধ ডেলিভারি দিয়ে শেষ করেন ওভার। ততক্ষণে সেই ওভারে রান হয়ে গেছে ১৮।
এর আগে ২০১২-১৩ মৌসুমে হোবার্ট হারিকেন্সের ব্যাটার ট্রাভিস বার্টকে বল করতে এসে পর পর দুটি নো বল করেন ম্যাক। দুটি বলেই ছক্কা হাঁকান বার্ট। পরের বৈধ বলটিতেও ছক্কা মারেন তিনি। অর্থাৎ, ম্যাকের এক বলে তিনটি ছক্কা ও দুই নো বল মিলিয়ে মোট ২০ রান আসে। এটিই এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এক বলে সর্বোচ্চ রানের নজির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live