ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরির পথে শান্ত, বড় সংগ্রহের পথে বাংলাদেশ
মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তান। ব্যাটিংয়ে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার জাকির হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে এরপর আর কোনো বিপর্যয় হয়নি দুই ব্যাটার মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্তর কল্যাণে।
এই দুই ব্যাটারের মধ্যে কিছুটা আগ্রাসী মেজাজে ব্যাট করছেন শান্ত। বাহারি সব শটে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। তার মাইলফলক স্পর্শের পর দলীয় এক শ ছাড়িয়ে লাঞ্চ বিরতিতে গেছে লিটন দাসের দল। তবে এই পরতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ শান্তর রান ১০৮ বলে ৯৭ রান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৩৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১৬২ রান। দ্বিতীয় উইকেটে শতরানের জুটি গড়ে ফেলেছেন এই দুই ব্যাটার। নাজমুল হোসেন শান্ত ৯৭ রানে ব্যাট করছেন। আর মাহমুদুল হাসান জয় আছেন ৪৮ রানে।
বুধবার (১৪ জুন) মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারটা ভালোভাবেই পার করেছিলেন ওপেনার মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয় ওভারে স্ট্রাইকে গিয়েই প্রথম বলে হোঁচট খেয়েছেন ইনজুরি কাটিয়ে ম্যাচে ফেরা জাকির হাসান।
আফগানদের হয়ে অভিষিক্ত পেসার নিজাত মাসুদের অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়েই উইকেটরক্ষকের তালুবন্দি হন জাকির। ফলে মাত্র ৬ রানেই প্রথম উইকেট হারিয়েছে স্বাগতিকরা। জাকির ফিরে গেছেন মাত্র ১ রান করে। সেখান থেকে ওপেনার জয়কে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই চালিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
অনেকটা ওয়ানডে মেজাজেই ব্যাট করে মাত্র ৫৮ বলেই টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেছেন তিনি। ইনিংসে এখন পর্যন্ত তিনি মেরেছেন ১১টি চার। তার ঠিক বিপরীত মেজাজে ব্যাট করে যোগ্য সঙ্গ দিয়ে যাচ্ছেন জয়। এই দুজনের জুটিতে শতরানের জুটিতে বড় সংগ্রহের দিকে যাচ্ছে টাইগাররা।
শান্তর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন ওপেনার জয়। তিনিও ৭০ বলে ৬ বাউন্ডারিতে ৩৮ রানে অপরাজিত আছেন। আরেক প্রান্তে থাকা শান্তর রান ৭৬ বলে ৬৪ রান। ১ উইকেটে ১১৬ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করবেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live