ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
কোহলিকে ছাড়িয়ে যেতে পারে বাবর
ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক বিরাট কোহলির অনেকটা পরেই আন্তর্জাতিক ক্রিকেটে আগমন ঘটে ভারতের ওপেন ব্যাটসম্যান ও দলের বর্তমান অধিনায়ক বাবর আজমের। কিন্তু সাম্প্রতিক ক্রিকেট বিশ্বে এই দুজনের তুলনা হয় বেশ।
কারণ দুজনই নিজ নিজ দেশের সেরা ব্যাটার। একদিকে কোহলি ভারতের সেরা ব্যাটসম্যান অন্যদিকে বাবর পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। এবার সেই তুলনায় গা ভাসালেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তার মতে, কোহলিকে ছাড়িয়ে যেতে পারেন বাবর।
বর্তমান সময়ে রাজনৈতিক ব্যস্ততায় এখন ক্রিকেট খুব একটা দেখা হয় না ইমরানের। মাসখানেক আগে গ্রেপ্তারও হন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। তবে ব্যস্ততার ফাঁকে জিইও টিভির এক সাংবাদিকের সঙ্গে ক্রিকেট নিয়ে আলাপ করেন তিনি। সেখানেই উঠে আসে বাবর-কোহলি প্রসঙ্গ।
ইমরান বলেন, ‘আমি সম্প্রতি তাকে (বাবর) খুব একটা দেখিনি। তবে আমার মনে হয় সে (বাবর) একই ঘরানার ব্যাটার। তার ক্লাস আমার খুব পছন্দ। সে কোহলিকে ছাড়িয়ে যেতে পারে বলে আমার মনে হয়। ’
‘এক বছর আমি ক্রিকেট দেখিনি। ব্যাটিংয়ের দৃষ্টিকোণ থেকে টি-টোয়েন্টি ক্রিকেট আমি খুব একটা উপভোগ করি না। টেস্ট ক্রিকেট ভালো লাগে। যেখানে অস্ট্রেলিয়া ভালো করছে। মোবাইলে দেখেছি তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়েছে। ’
২০১৯ সালে টি-টোয়েন্টি দিয়ে নেতৃত্বের পথচলা শুরু হয় বাবরের। এখন তিনি তিন ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক। ইমরান জানান, তার সুপারিশে অধিনায়ক করা হয় বাবরকে। তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ছিলেন এহসান মানি।
এদিকে, তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫১ ম্যাচ খেলে ৪৯.৮৭ গড়ে ১২ হাজার ২৭০ রান করেছেন বাবর। অন্যদিকে ৪৯৮ ম্যাচে ৫৩.৪৪ গড়ে ২৫ হাজার ৩৮৫ রান এসেছে কোহলির ব্যাট থেকে। ক্যারিয়ারের সময়কাল বিবেচনা করলে হয়তো বাবরের আগেই অবসর নেবেন কোহলি। তবে বাবর তাকে ছাড়িয়ে যেতে পারবেন কি না তা সময়ই বলে দেব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live