ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
ম্যাচ শুরুর আগে তাসকিনকে নিয়ে যা বললেন টাইগার কোচ
মিরপুর হোম ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন বাংলাদেশ দলের অন্যতম তারকা পেসার তাসকিন আহমেদ। আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন তিনি। তবে সফরকারীদের বিপক্ষে একমাত্র টেস্টে ইনফর্ম এ পেসারের সার্ভিস পায়নি টাইগাররা।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার সময়ই সাইড স্ট্রেইনের চোটে পড়েন তাসকিন। এরপর সুস্থ হওয়ার জন্য দিন কয়েক সময় পেলেও চোট থেকে সেরে উঠতে পারেননি তিনি। যে কারণে বাদ পড়েন আইরিশদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ থেকেও।
এদিকে চোটের ঝুঁকি এড়াতে দীর্ঘ পরিসরের ক্রিকেটেই তাকে না খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। এমনকি ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খুব প্রয়োজন না হলে, তাসকিনকে না খেলানোরই কথা। মূলত দলের সঙ্গে রেখে পরিচর্যা করার জন্যই তাকে (তাসকিন) স্কোয়াডে রাখা হয়।
তবে আফগানদের বিপক্ষে সফরের একমাত্র টেস্টের আগে টাইগারদের পেস ইউনিটের এ সেনসেশন তৈরি বলে জানিয়েছেন, হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগারদের কড়া এ হেডমাস্টারের দাবি, পুনর্বাসন প্রক্রিয়া শেষে তৈরি এই পেসার।
হাথুরুর ভাষ্য, তাসকিন আসলে সত্যি খুব খুব ভালো অনুশীলন করেছে, পুনর্বাসনের সময়টাতে। সে সেরা অবস্থায় আছে, যেটা আমরা দেখেছি। যদি আমরা তাকে খেলাতে চাই, তাহলে সে তৈরি আছে। ওর এখন কোনো ইনজুরি নেই। বোলিংয়ের ওয়ার্কলোডটা এই সময়ে একটু চিন্তার বিষয়। তাকেও আমরা আজকের অনুশীলনের পর দেখবো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live