ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
হুট করে তামিমকে নিয়ে মুখ খুললেন লিটন
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট শুরু হবে আগামী বুধবার (১৪ জুন) মিরপুরে। পুরোনো পিঠের ইনজুরির কারণে এই টেস্টে শঙ্কা তৈরি হয়েছে তামিম ইকবালের খেলা নিয়ে। তবে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক লিটন দাস জানিয়েছেন দেশসেরা এই ওপেনারের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
আজ সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এ কথা জানান লিটন। এ সময় তিনি তামিমের ইনজুরি নিয়ে বলেন, ‘তামিম ভাইয়ের ব্যাপার মেডিকেল টিম দেখবে অবশ্যই। তিনি যদি ফিট থাকেন ম্যাচ খেলবেন।’
শনিবার দলের অনুশীলনের শুরুতে ওয়ার্ম-আপ করেছিলেন তামিম। পরে ইনডোরে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করেন। কিন্তু অনুশীলনের সময় তার শারীরিক ভাষায় ইনজুরির ছাপ ছিল স্পষ্টত। বেশ কয়েকবার কোমড়ে হাত দিয়ে বসে পড়তে দেখা যায় তাকে।
এরই মধ্যে চোটের কারণে আফগানিস্তানের বিপক্ষে এই টেস্টে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের। তবে আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটন দাসের। দেশের ১২তম টেস্ট অধিনায়ক হবে তিনি। ১৪ জুন আফগানদের বিপক্ষে ১৩৮তম টেস্ট ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live