ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সূচি ঘোষণা
অবশেষে আসন্ন বিশ্বকাপের খসড়া সূচি প্রকাশ করেছে টুর্নামেন্টটির ১৩তম আসরের আয়োজক ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রকাশিত সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবর গেল আসারের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে পর্দা উঠবে টুর্নামেন্টটি। আর ১৯ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে সমাপ্তি।
রোববার (১১ জুন) ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে আইসিসিকে দেয়া বিসিসিআইয়ের খসড়া সূচি প্রকাশ করেছে। যদিও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারেনি তারা।
২০১৫ কিংবা ২০১৯ বিশ্বকাপের সূচি টুর্নামেন্ট শুরুর এক থেকে দেড় বছর আগে প্রকাশ হলেও বিলম্ব হচ্ছে ভারত বিশ্বকাপের সূচি প্রকাশে। এর কারণ হিসেবে ধরা হচ্ছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা আর আইপিএল।
এশিয়া কাপের ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে এতোদিন কথা কাটাকাটি হয়েছে। অবশেষে সমাধান এসেছে এশিয়া কাপের ভেন্যুতে। এতে পাকিস্তানের বিশ্বকাপে যাওয়ারও নিশ্চয়তা পাওয়া গেছে। তাই এবার বিশ্বকাপ সূচি প্রকাশের পালা। তার আগে আইসিসিকে খসড়া একটি সূচি দিয়েছে বিসিসিআই।
১০ দলের লড়াইয়ে কেবল স্বাগতিক ভারত ও পাকিস্তানের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ পায়। বাকি দলগুলোর প্রকাশ পেয়েছে আংশিক। ১০ দলের লড়াইয়ে বাংলাদেশ যেহেতু ভারত ও পাকিস্তান উভয় দলের বিপক্ষে খেলবে, তাই আপাতত এই দুইটি দেশের বিপক্ষে সূচি ও ভেন্যু জানা গেছে।
১৯ অক্টোবর পুনের মাঠে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আর পাকিস্তানের বিপক্ষে ৩১ অক্টোবর লড়াইয়ে নামবে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সকাল ৭টা নয়, পাল্টে গেলো ব্রাজিল বনাম হাইতি ম্যাচের সময়, জানুন নতুন সময়সূচি
- সৌদি বাদশাহর এক ঘোষণাতেই বদলে গেলো লাখো প্রবাসীর ভাগ্য
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছে পর্তুগাল বনাম কঙ্গো ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- নতুন পে-স্কেল : ১ম থেকে ৯ম গ্রেডে ৪০ শতাংশ, ১০ম থেকে ২০তম গ্রেডে বেতন বৃদ্ধি ৩৫ শতাংশ
- মোবাইলেপর্তুগাল বনাম কঙ্গো ম্যাচটি সরাসরি দেখুন এখানে LIVE
- সৌদিতে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদির দুঃসংবাদ
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live